1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
ধামইরহাটে আদিবাসীদের প্রতিবাদী র‌্যালী,মানবন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান বিচারকের ছেলে হত্যা: লিমনের মৃত্যুদণ্ড রাজশাহীতে চাঞ্চল্যকর তাওসিফ হত্যা মামলার রায়, ৩ লাখ টাকা জরিমানা বোদায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ঝরল দুই মাদরাসাছাত্রের প্রাণ নওগাঁ থেকে চাঁপাইনবাবগঞ্জে পাচারের সময় ৩৪ বস্তা ডিএপি সার জব্দ, অটোভ্যান চালকের জরিমানা শহীদ খোকন পার্কে প্রতিবন্ধী সেবা সংস্থার ১০০০ গাছের চারা রোপণ কর্মসূচি উদ্বোধন সুষ্ঠু নির্বাচনের ইতিহাস গড়তে চায় তারেক রহমানের সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ছাত্রলীগ নেতার সহযোগী গ্রেফতার কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৪ হাজার কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ বোনদের কাছ থেকে জমি কিনে বিপাকে ব্যবসায়ী, ভাইদের বিরুদ্ধে চাঁদা দাবি ও হামলার অভিযোগ বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির চেষ্টার অভিযোগ, ২৫ টন কেমিক্যাল সন্দেহে ট্রাক জব্দ

বোদায় গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, ঝরল দুই মাদরাসাছাত্রের প্রাণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পঠিত

 

সঞ্জু বনিক সৌরভ জেলা প্রতিনিধি, পঞ্চগড়:

 

পঞ্চগড়ের বোদা উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছে তাদের সঙ্গে থাকা আরও এক শিক্ষার্থী। তিন বন্ধুর একসঙ্গে মোটরসাইকেলে চলাচলের সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত শিক্ষার্থীরা হলো—সায়মন ইসলাম সাদিক (১৬) ও রেদওয়ানুল হোসেন রাহাত (১৮)। গুরুতর আহত শিক্ষার্থী ফজলে রাব্বি শাহ (১৭)।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়া শেষে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে বন্ধুর বাড়ির উদ্দেশে রওনা হয়। পথে চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে তিন শিক্ষার্থীই গুরুতর আহত হয়।

 

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সায়মন ইসলাম সাদিক ও রেদওয়ানুল হোসেন রাহাতকে মৃত ঘোষণা করেন। অপর শিক্ষার্থী ফজলে রাব্বি শাহের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়।

 

নিহত সায়মন ইসলাম সাদিক সাকোয়া ইউনিয়নের ভোলাবসুনিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। অপর নিহত রেদওয়ানুল হোসেন রাহাত ফুলবাড়ী গ্রামের মিজানুর রহমানের ছেলে। আহত ফজলে রাব্বি শাহ চন্দনবাড়ী ইউনিয়নের শাহাপাড়া গ্রামের আবু শাহর ছেলে। তারা তিনজনই সাকোয়া জামিলাতুন নেছু ফাজিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে তিন বন্ধু শাহাপাড়া এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি বড় গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিন শিক্ষার্থী গুরুতর আহত হয়।

 

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাদমান সাকিব জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়। অপর শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

একই প্রতিষ্ঠানে পড়াশোনা করা তিন বন্ধুর মধ্যে দুজনের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। যে বয়সে তাদের পড়াশোনা ও ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখার কথা, সেই বয়সেই ঝরে গেল দুটি প্রাণ। দুর্ঘটনায় আহত অপর শিক্ষার্থীর সুস্থতা কামনা করছেন স্বজন ও এলাকাবাসী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD