1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন জন্ম-মৃত্যু নিবন্ধনে বিভাগীয় স্বীকৃতি পেল চুয়াডাঙ্গা, সেরা জেলা প্রশাসক লুৎফুন নাহার দামুড়হুদায় দুই ক্লিনিকে যৌথ অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা পতেঙ্গায় হযরত আল্লামা শাহ্ সুফি সৈয়দ মাওলানা তানভীর হাদী মাইজভান্ডারীর শুভ আগমন ও বিশেষ দোয়া মাহফিল সম্পন্ন স্ত্রীর ভালোবাসা ও ত্যাগে নতুন জীবন পেলেন নালিতাবাড়ীর সাজু, স্বামীকে বাঁচাতে নিজের কিডনি দিলেন স্ত্রী পিরোজপুর পাসপোর্ট অফিসে দুদকের আকস্মিক অভিযান শার্শায় ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ১ অশ্রুসিক্ত জানাজা শেষে চিরনিদ্রায় ছাত্রদল সভাপতি কুমারের মা ‎ শার্শায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রি-টেস্টে উত্তীর্ণ না হলে টেস্ট পরীক্ষার সুযোগ নেই, জানালেন বেনাপোল কলেজের অধ্যক্ষ ভালো ফল নিশ্চিত করতে আগাম প্রস্তুতি, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান

ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় জাতীয় সমবায় দিবস উদযাপন

  • প্রকাশিতঃ রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

 

 

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিবেদক,সাকিব হাসান নাইম: 

 

“করব সমবায়, গড়ব দেশ—সবার জন্য বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

 

রবিবার (৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

 

উপজেলা সমবায় কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় সমবায় পরিদর্শক মফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ।

 

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা আক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম শান্ত এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন।

 

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগ জোরদার করে একটি স্বনির্ভর সমাজ গড়ে তোলা সম্ভব। এ জন্য সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

 

অনুষ্ঠানে ঘোড়াঘাট প্রেসক্লাবের আহ্বায়ক ফরিদুল ইসলাম, সদস্য সচিব সুলতান কবির, উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য ও সদস্যাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভার শেষ পর্যায়ে সমবায় কার্যক্রমে অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ শেখালীপাড়া জোনাকি কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আনোয়ার হোসেনসহ উপজেলার সফল সমবায় সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD