1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. admin@dailynayakontho.com : unikbd :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফরিদপুরে সেনা সদস্যের বাড়িতে চুরির ঘটনায় চারজন আটক। সাংবাদিক রোমানা রহমানকে তার পেশাগত দায়িত্ব পালনকালে হুমকি থানায় জিডি। ধামইরহাটে সৌদির খেজুর পেল মাদরাসা ও এতিমখানার শিশুরা। রাজশাহীতে ভোক্তা অধিকার ও পরিবেশ আইনে সামারি কোটের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা।   সৌদি আরবের উপহার খেজুর পেয়ে রমজানে হাসি ফুটল এতিমখানা মাদ্রাসা শিক্ষার্থীদের মুখে। পাংশায় বিক্রয় প্রতিনিধি জোট ওয়েলফেয়ার সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। “বালিয়াকান্দিতে খাস জমি দখলমুক্ত: চেয়ারম্যান রেজাউল করিমের অবৈধ স্থাপনা উচ্ছেদ” গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে: সংসদে রাষ্ট্রপতি। মেহেরপুরে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত। মনোহরদীতে ভাতের হোটেলে অফিসার ইনচার্জের নেতৃত্বে অভিযানে মাদক বিক্রেতা গ্রেপ্তার..

নরসিংদীতে রানা হত্যা মামলায় শুটার ইব্রাহীম গ্রেফতার।নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ২৫১ বার পঠিত

নরসিংদীতে রানা হত্যা মামলায় শুটার ইব্রাহীম গ্রেফতার

মোঃ মোবারক হোসেন নাদিম
নিজস্ব সংবাদদাতা

নরসিংদী কাউরিয়া পাড়া ঈদগাহ মাঠে একদল সন্ত্রাসীদের গুলিতে নিহত রানা মোল্লা হত্যাকাণ্ডের শুটারকে আটক করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।মঙ্গলবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া। জানায় ২৩ অক্টোবর নরসিংদী সদর থানাধীন কাউরিয়া পাড়া ঈদগাহ মাঠে এক দল সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় রানা আকবর মোল্লা।হত্যাকাণ্ডের পর তার স্ত্রী লিজা আক্তার বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে ও ৭/৮ জনকে অজ্ঞাত রেখে নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।নরসিংদী মডেল থানা পুলিশ দ্রুততম সময়ে হত্যাকাণ্ডের সহযোগী আসামী সাকিব,সেতু ও লিটনকে গ্রেপ্তার করেন।অতঃপর নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার, মুহাম্মদ মুস্তাফিজুর রহমান পি পি এম এর সার্বিক নির্দেশনায়,সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার,কে এম শহীদুল ইসলাম সোহাগ এর সার্বিক তত্ত্বাবধানে, নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কাশেম এর নেতৃত্বে তদন্ত কর্মকর্তা,পুলিশ পরিদর্শক,এরশাদ উল্লাহ,এস আই আঃগাফফার পি পি এম বার,এস আই কামরুজ্জামান এর সমন্বয়ে নরসিংদী সদর থানার একটি চৌকুস দল ঘটনার মূল আসামী ও হত্যাকাণ্ডে ব্যবহৃত বিদেশী পিস্তল উদ্ধার করেছে।
গুলি বর্ষনকারী হত্যাকারীদের আইনের আওতায় আনার জন্য একটানা কঠোর পরিশ্রমের মাধ্যমের নরসিংদী,ঢাকাও বি-বাড়ীয়ায় অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় বি-বাড়ীয়া জেলার বিজয়নগর থানার পাহাড়পুর ইউনিয়নের বামোটিয়া গ্রাম থেকে সরাসরি গুলিবর্ষণ করে রানা মোল্লাকে হত্যাকারী মামলার এজাহার নামীয় অন্যতম আসামী নরসিংদী থানার কাউরিয়া পাড়া এলাকার ইউনূস মিয়ার ছেলে বল্টু ইব্রাহীম(৩০)কে ৩১ শে অক্টোবর ভোর-৫ টার দিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।আসামী বল্টু ইব্রাহীমকে জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।জিজ্ঞাসাবাদের ঘটনায় এক পর্যায়ে আসামী বল্টু ইব্রাহীম এর কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত বিদেশী নাইন এম এম পিস্তলটি উদ্ধার করা হয়।আসামী বল্টু ইব্রাহীমকে নিবিড় জিজ্ঞাসাবাদের স্বার্থে ৭ দিনের রিমাণ্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
২০২৫ © সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD