
কাউনিয়ায় মাদক সেবনের দায়ে একজনের ২০ দিনের কারাদণ্ড
মোঃ সাকিব আল হাসান ভূঁইয়া,
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় মনোয়ার মল্লিক (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, কাউনিয়া থানাধীন ৬ নম্বর টেপামধুপুর ইউনিয়নের বুড়িরহাট বাজার এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় মনোয়ার মল্লিককে আটক করা হয়।
আটক মনোয়ার মল্লিক কাউনিয়া উপজেলার বিশ্বনাথ গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
পরে মোবাইল কোর্ট মামলা নম্বর ৭২/২৬ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাঁকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় কাউনিয়া থানা পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রত্যাশা স্থানীয়দের।