1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ঝটিকা মিছিল, রাজিবসহ গ্রেপ্তার ৪ বাউফলে সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা, (দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসংলগ্ন অডিও বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ায়) লাকসাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শোকজ জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে প্যানেল চেয়ারম্যান সালাহউদ্দিন রুহুল বরখাস্ত যৌতুকের দাবিতে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার: কারাগারে প্রেরণ বিদ্যুৎ ব্যবহার না করেও ৩ হাজার টাকার বিল, জানতে চাইলে সাংবাদিককে ডিজিএমের প্রশ্ন—সকালে কী খেয়েছেন? ‎ মাদকবিরোধী স্লোগানে মুখর শেরপুর, ডেঙ্গু ও বাল্যবিবাহ প্রতিরোধেও সচেতনতার ডাক মুরাদনগরে ২৯ লাখ টাকার ‘ভূতুড়ে’ প্রকল্পের অভিযোগ, চার মাসেও তদন্ত করেননি কর্মকর্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকার মালামাল জব্দ, আটক ১ দুমকিতে ৪ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ আটক তিন, জব্দ মাইক্রোবাস

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ১,১৭০ পিস ইয়াবা উদ্ধার; ২০ টি মাদক মামলার আসামি রাজু সহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ

  • প্রকাশিতঃ বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

 

কুড়িগ্রাম প্রতিনিধি: 

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক বিক্রির নগদ ২৬ হাজার ৭৯০ টাকা, একটি ১৫০ সিসি পালসার মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১১টার দিকে সহকারী পুলিশ সুপার (নাগেশ্বরী সার্কেল) মো. গোলাম মোর্শেদের নেতৃত্বে নাগেশ্বরী থানা পুলিশ পৌরসভার কানিপাড়া বদিজমাপুর গ্রামের রাজুর বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাগেশ্বরী পৌরসভার কানিপাড়া বদিজমাপুর এলাকার মো. রেজাউল করিম রাজু (৫০), কাজিপাড়া এলাকার মো. ফজলে মিয়া (৪৮) এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বালাসিপাড়া এলাকার মো. রাসেল মিয়া (৩৫)।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে কুড়িগ্রাম, লালমনিরহাটসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকা এবং রাজধানী ঢাকায় মাদক সরবরাহ ও ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সিডিএমএস (ক্রাইম ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম) পর্যালোচনায় প্রধান আসামি রেজাউল করিম রাজুর বিরুদ্ধে মোট ২০টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। এসব মামলা নাগেশ্বরী ও কুড়িগ্রাম থানা, লালমনিরহাট সদর থানা এবং ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানায় দায়ের করা হয়েছে। এছাড়া অপর আসামি ফজলে মিয়ার বিরুদ্ধে নাগেশ্বরী থানায় একটি মাদক মামলার তথ্য রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী নাগেশ্বরী থানায় মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মাদকমুক্ত সমাজ গঠনে কুড়িগ্রাম জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD