1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে দুর্বৃত্তকারীর ছুরির আঘাতে স্বামী নিহত স্ত্রী নিহত ও দুর্বৃত্তকারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির, ডিসিকে ‘মুজিববাদী আমলা’ আখ্যা ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

ডিএনএ পরীক্ষায় সন্তানের বাবা প্রমাণিত কবির হাওলাদার, স্বীকৃতির দাবিতে অনশন করেছিলেন মা নিপা

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পঠিত

 

মোঃ ইমরান হোসাইন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

 

 

পটুয়াখালীর বাউফলে সন্তানের পিতৃপরিচয় ও বৈবাহিক স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে ছয় মাসের শিশুসন্তানকে কোলে নিয়ে অনশন করা নিপা আক্তারের (২৩) দাবির সত্যতা মিলেছে ডিএনএ পরীক্ষায়। পরীক্ষার প্রতিবেদনে শিশুটির জৈবিক বাবা হিসেবে কবির হাওলাদারের পরিচয় নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ডিএনএ পরীক্ষায় কবির হাওলাদারকে শিশুটির বাবা হিসেবে শনাক্ত করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মামলার সূত্রে জানা যায়, পিতৃপরিচয় নিশ্চিত করতে পটুয়াখালীর বিজ্ঞ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন নিপা আক্তার। আদালত মামলাটি আমলে নিয়ে বাউফল থানাকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে ফরেনসিক সিআইডিতে ডিএনএ পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ দেন।

পরে নিপা আক্তারের রক্তের নমুনা, শিশুসন্তান আরিয়ানের দুটি বুকাল সোয়াব এবং কবির হাওলাদারের রক্তের নমুনা সংগ্রহ করে ফরেনসিক সিআইডিতে পাঠানো হয়। পরীক্ষার প্রতিবেদনে কবির হাওলাদারকে শিশুটির জৈবিক বাবা হিসেবে শনাক্ত করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের ২০ এপ্রিল উপজেলার সূর্যমণি ইউনিয়নের গোয়ালিয়াবাগা গ্রামে কবির হাওলাদারের বাড়িতে অবস্থান নেন নিপা আক্তার। ছয় মাস বয়সী শিশুকে কোলে নিয়ে বিকেল থেকে সেখানে অবস্থান করে সন্তানের পিতৃপরিচয় ও নিজের স্বীকৃতির দাবি জানান তিনি। নিপার সেখানে আসার খবর পেয়ে কবির হাওলাদার ও তাঁর পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে চলে যান বলে স্থানীয় সূত্রে জানা যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, নিপা আক্তারের সঙ্গে জহির নামের এক ইটভাটা শ্রমিকের বিয়ে হয়েছিল। তাঁদের সংসারে চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। প্রায় দেড় বছর আগে স্বামী কাজের জন্য বাইরে গেলে প্রতিবেশী কবির হাওলাদারের সঙ্গে নিপার সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়।

নিপার অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে কবির হাওলাদার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে স্বামী বাড়িতে ফিরে বিষয়টি জানতে পেরে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর নিপা একটি পুত্রসন্তানের জন্ম দেন। শিশুটির বয়স ছয় মাস হওয়ার পর তার পিতৃত্ব নিয়ে জটিলতা সৃষ্টি হয়।

এ সময় নিপার বাবা জুলফু হাওলাদার অভিযোগ করেন, তাঁর মেয়ের জীবন অনিশ্চয়তার মুখে পড়েছে এবং শিশুটির ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে শিশুটির পিতৃপরিচয় নিশ্চিত করার দাবি জানান।

অবশেষে ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে কবির হাওলাদারকে শিশুটির জৈবিক বাবা হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে সন্তানের স্বীকৃতি ও এ-সংক্রান্ত পরবর্তী আইনগত বিষয়গুলো এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD