1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনায় ডোপ টেস্টে গাঁজা ও ইয়াবা সেবনের প্রমাণ, যুবকের ৩ মাসের কারাদণ্ড গাইবান্ধার চরাঞ্চলে ৮৫০০ পরিবারে ৬০ হাজার টাকা করে অনুদান! ভাগ্য বদলের নতুন স্বপ্ন দেখাচ্ছে জিইউকে ও গিভডিরেক্টলি পঞ্চগড়ে ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী, অনিয়ম-হয়রানির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক কবিরুজ্জামান গ্রেপ্তার দুমকিতে গাঁজাসহ মোটরসাইকেল আরোহী গ্রেফতার কাউনিয়ায় রতন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেপ্তার যশোরের শার্শায় অ্যালকোহল সেবনে অসুস্থ যুবকের মৃ/ত্যু কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু বরগুনায় ডিএনসির মাদকবিরোধী অভিযান: ২০ পিস ইয়াবাসহ গোপাল সাহা গ্রেফতার বালিয়াকান্দিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

কাউনিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৭ বার পঠিত

কাউনিয়ায় জাতীয় যুব দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ সাকিব আল হাসান ভূঁইয়া,
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে রংপুরের কাউনিয়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলার হারাগাছের নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিদ্যালয়ের প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের অংশীদারিত্বে অগ্রগতি, সমৃদ্ধি, শান্তি ও স্থিতিশীলতার জন্য বহু-অংশীজন উদ্যোগ (এমআইপিএস)-এর আওতায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি), কাউনিয়া, রংপুর এ প্রতিযোগিতার আয়োজন করে।

নাজিরদহ একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং পিএফজি কমিটির কো-অর্ডিনেটর সারওয়ার আলম মকুল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ বসুনিয়া, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ এবং পিস ফ্যাসিলিটেটর গ্রুপের ফিল্ড ফ্যাসিলিটেটর ফরিদা ইয়াসমিনসহ অন্যান্য অতিথিরা।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শান্তি, সম্প্রীতি, সহনশীলতা ও ইতিবাচক সামাজিক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি একটি সুন্দর ও সম্প্রীতিময় সমাজ প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD