1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ন্যূনতম মজুরির দাবিতে আশুলিয়ায় আবারও শ্রমিক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ২ দীঘিনালায় ভাবগাম্ভীর্যে এমএন লারমার স্মরণসভা ও জুম্ম জাতীয় শোক দিবস পালন হাইমচরে ঢেউটিন ও চেক বিতরণ নওগাঁয় গভীর রাতে পার্কিংয়ে রাখা দুটি বাসে আগুন, ধাওয়া করে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ গাইবান্ধার সাঘাটায় শিক্ষার গুণগত মান উন্নয়ন, আসাঘাটায় শিক্ষার মানোন্নয়নে দিনব্যাপী কর্মশালা দর্শনা থানা কর্তৃক মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য উইনসেরেক্স- ১৩ বোতল ও ইয়াবা- ০৫পিস উদ্ধার। গ্রেফতার-০2 (দুই) জন। নড়াইলে বাড়ির ছাদ থেকে অটোভ্যান চালকের মরদেহ উদ্ধার ঝিনাইদহের গাড়াগঞ্জে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডাবল ডেকার বাস লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ রাজশাহীতে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে ভাটারা থেকে গ্রেফতার করল এসআরবি-৫

হত্যার ২৫ দিনেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই, সুপ্রভাত মোদক হত্যার বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

  • প্রকাশিতঃ রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পঠিত

হত্যার ২৫ দিনেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি নেই, সুপ্রভাত মোদক হত্যার বিচার ও জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন।

পাবনা জেলা প্রতিনিধি : আব্দুল্লাহ আল মামুন

পাবনার আমিনপুরে নিখোঁজের একদিন পর হলুদক্ষেত থেকে সুপ্রভাত মোদক নামে এক ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনায় ২৫ দিন অতিবাহিত হলেও তদন্তে আশানুরূপ অগ্রগতি না হওয়ায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে আদালতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছেন তারা।

রোববার (১ নভেম্বর) সকাল ১১টার দিকে পাবনার আমিনপুর থানার আহাম্মাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর সুপ্রভাত মোদক নিখোঁজ হন। পরদিন ৬ অক্টোবর একটি হলুদক্ষেত থেকে তাঁর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর ২৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন কিংবা জড়িত কাউকে গ্রেপ্তারের খবর না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা।

মানববন্ধনে নিহত সুপ্রভাত মোদকের স্ত্রী, সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্য এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে কান্নাজড়িত কণ্ঠে নিহতের স্ত্রী বলেন, স্বামীকে হারিয়ে দুই সন্তান নিয়ে চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় দিন পার করছেন। তিনি বলেন, ‘আমি এখন দুটি সন্তান নিয়ে কীভাবে বাঁচব? আমার সন্তানদের ভবিষ্যৎ কী হবে? কে তাদের দায়িত্ব নেবে? আমি আমার স্বামীর হত্যার বিচার চাই। যারা আমার স্বামীকে হত্যা করেছে, তাদের দ্রুত খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক।’

এ সময় পরিবারের সদস্যরা বলেন, একজন উপার্জনক্ষম মানুষকে হারিয়ে পুরো পরিবার আজ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। শুধু হত্যাকাণ্ডের বিচারই নয়, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন ব্যবসায়ীকে এভাবে হত্যা করে ফেলে রাখার ঘটনায় পুরো এলাকাবাসী উদ্বিগ্ন। ঘটনার ২৫ দিন পার হলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় নিহতের পরিবার ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে। তাই প্রশাসনের কাছে দ্রুত ও কার্যকর তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান তারা।

মানববন্ধন থেকে বক্তারা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, নিহত সুপ্রভাত মোদকের পরিবার যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়। দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে আদালতের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিহতের অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা সুপ্রভাত মোদক হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের দাবি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD