1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক ১ লাখ ৮০ হাজার টাকার মাধ্যমিক বৃত্তি প্রদান। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ৩০৭ বার পঠিত

ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন কর্তৃক ১ লাখ ৮০ হাজার টাকার মাধ্যমিক বৃত্তি প্রদান

মোঃ মোস্তাফিজুর রহমান
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান মাধ্যমিক বৃত্তি ও সার্টিফিকেট বিতরণ ২০২২ অনুুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর দুপুর ১২ টায় ধামইরহাট অডিটোরিয়ামে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশন ও মজিবুর রহমান স্মৃতি গ্রন্থগারের যৌথ আয়োজনে উপজেলার ২৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪১ জনকে মাধ্যমিক বৃত্তি ও ১৮ জনকে প্রাথমিক বৃত্তির মোট ১ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়। জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী এসব শিক্ষাথীদের মাঝে বৃত্তি টাকা ও সনদ প্রদান করেন। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রধান অতিথি অবসর প্রাপ্ত ৫ জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। ভেড়ম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমানের সভাপতিত্বে বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইতিহাসবিদ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, প্রধান শিক্ষক সাবিহা ইয়াসমিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, সঞ্চালক আবু মুছা সহ গ্রীন ভয়েসের স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD