1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে বিশ্ব বসতি দিবস পালিত সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণের ওপর গুরুত্বারোপ

  • প্রকাশিতঃ সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:

 

 

‘সর্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীতে পালিত হয়েছে বিশ্ব বসতি দিবস ২০২৬। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) বিভাগীয় প্রশাসন ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) যৌথ উদ্যোগে রাজশাহী শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, পরিকল্পিত আবাসন, পরিবেশবান্ধব নগরায়ণ এবং নাগরিকদের জন্য নিরাপদ ও মানসম্মত বাসস্থানের সুযোগ নিশ্চিত করা টেকসই নগর উন্নয়নের অন্যতম প্রধান শর্ত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নগর গড়ে তুলতে সমন্বিত পরিকল্পনা, কার্যকর ভূমি ব্যবস্থাপনা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএম; রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম; গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ওম প্রকাশ নন্দী এবং রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।

সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোঃ আব্দুল ওয়াকিল।

মুখ্য আলোচনায় অধ্যাপক ড. মোঃ আব্দুল ওয়াকিল টেকসই নগরায়ণ, পরিকল্পিত আবাসন এবং নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, একটি শহরকে শুধু অবকাঠামোগতভাবে সম্প্রসারণ করলেই টেকসই নগর গড়ে ওঠে না; বরং আবাসন, যোগাযোগব্যবস্থা, নাগরিক সেবা, পরিবেশ, উন্মুক্ত স্থান এবং জননিরাপত্তাকে সমন্বিতভাবে বিবেচনায় নিয়ে নগর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হয়।

তিনি আরও বলেন, দ্রুত নগরায়ণের ফলে নগর এলাকায় জনসংখ্যার চাপ বাড়ছে। এ অবস্থায় অপরিকল্পিত আবাসন ও নগর সম্প্রসারণ ভবিষ্যতে নানা ধরনের সমস্যা তৈরি করতে পারে। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ভূমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা এবং সবার জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত আবাসনের সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইটের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সর্বজনীন বাসস্থানের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। তারা বলেন, একটি নগরের উন্নয়ন তখনই অর্থবহ হয়, যখন সেই উন্নয়নের সুফল সমাজের সব শ্রেণি-পেশার মানুষ ভোগ করতে পারেন।

বক্তারা আরও বলেন, টেকসই নগরায়ণের জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি বেসরকারি খাত, নগর বিশেষজ্ঞ, প্রকৌশলী, স্থপতি, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নগর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় থাকা জরুরি।

বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, বিশ্বের প্রতিটি মানুষের নিরাপদ ও উপযুক্ত বাসস্থানের অধিকার রয়েছে। দ্রুত পরিবর্তনশীল নগর বাস্তবতায় এই অধিকার নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য নগর রেখে যাওয়াই বর্তমান সময়ের অন্যতম বড় চ্যালেঞ্জ।

অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, নগর পরিকল্পনাবিদ, প্রকৌশলী, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি , সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভার মধ্য দিয়ে রাজশাহীতে পরিকল্পিত আবাসন, সর্বজনীন বাসস্থান এবং পরিবেশবান্ধব ও টেকসই নগর গড়ে তোলার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD