1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

সীতাকুণ্ডে পুলিশের সঙ্গে হাতাহাতি উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল কেন্দ্রের নির্দেশে বহিষ্কার

  • প্রকাশিতঃ শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

 

চট্টগ্রাম ব্যুরো প্রধান

 

চট্টগ্রামে সীতাকুণ্ড মডেল থানা কম্পাউন্ডে গাড়ি পার্কিংকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনায় সীতাকুণ্ড উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।

শুক্রবার (২ অক্টোবর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিটি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতার কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বহন করবে না। একই সঙ্গে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে সীতাকুণ্ড মডেল থানা কম্পাউন্ডে ব্যক্তিগত গাড়ি রাখা নিয়ে যুবদল নেতা ইসমাইল হোসেনের সঙ্গে থানার গাড়িচালক মো. শফিকের কথা কাটাকাটি হয়। শফিক তাকে জানান, কিছুক্ষণের মধ্যে ওসির গাড়ি আসবে এবং সেখানে রাখা হবে। তাই তার গাড়িটি অন্যত্র সরিয়ে রাখতে বলা হয়।

এ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডার একপর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এতে শফিকের হাতে আংটির আঁচড়ে সামান্য রক্তক্ষরণ হয়। পরে সেখানে থাকা পুলিশ সদস্যরা ইসমাইল হোসেনকে থানার ভেতরে নিয়ে আটক করেন।

থানা সূত্র আরও জানায়, ঘটনার পর আহত শফিককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। এদিকে ইসমাইল হোসেনকে থানায় আটকের পর স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। প্রায় চার ঘণ্টা পর রাত দেড়টার দিকে বন্ডে স্বাক্ষর নেওয়ার পর তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর, উপজেলা যুবদলের আহ্বায়ক সাহাবুদ্দিন রাজুসহ বিএনপি ও যুবদলের নেতারা উপস্থিত ছিলেন।

পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. সিরাজুল ইসলাম এবং সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. আলমগীর।

ঘটনার পরদিনই কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে ইসমাইল হোসেনকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়েছে

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD