1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপি ও জেএসডিব নেতাকর্মী সহ জামায়াতে যোগদান।

  • প্রকাশিতঃ সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৭ বার পঠিত

 

লক্ষীপুর জেলা প্রতিনিধিমো: মোশারফ হোসেন

 

রামগতি চরসীতা ইউনিয়ন বিএনপির সহ_সভাপতি মেহেরাজ মোল্লা ও তানিয়া জেএসডি নেতা সহ বিভিন্ন দলের প্রায় শতাধিক নেতাকর্মী জামায়াতে যোগ দিয়েছে।

গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চরসীতা এলাকার ভাই ভাই কমিউনিটি সেন্টারে স্থানীয় জামায়াতের উদ্যোগে অনুষ্ঠানে যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন জামায়াতের নেতাকর্মীরা।

চর আবদুল্লাহ ইউনিয়নের মো. জহির উদ্দিনসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসংযোগ মাস উপলক্ষে দাওয়াতী সভা ও যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিএনপি, জেএসডিসহ বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামগতি উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য এ আর হাফিজ উল্লাহ।

যোগদানকারীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, রামগতি পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, উপজেলা জামায়াতের সেক্রেটারি আলী মুর্তুজা, কমলনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির, রামগতি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, অ্যাডভোকেট আতিক উল্যাহ, সাবেক আমীর অধ্যাপক মিজানুর রহমান, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা জাফর আহমদ এবং বড়খেরী ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ মোহাম্মদ ফয়সাল।

 

প্রধান অতিথির বক্তব্যে এ আর হাফিজ উল্লাহ বিএনপির বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি দাবি করেন, নির্বাচনের কয়েক মাসের মধ্যেই বিএনপির প্রতি সাধারণ মানুষের অসন্তোষ তৈরি হয়েছে। তিনি আরও দাবি করেন, দেশের দ্রব্যমূল্য, জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে সাধারণ মানুষ দুর্ভোগে রয়েছে।

তিনি আরও বলেন, দেশের স্বার্থে জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলোকে জবাবদিহিতার মধ্যে থেকে কাজ করতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আবদুজ জাহের মোল্লা, মুরাদ মোল্লা, মিল্লাত হোসেন, জামাল উদ্দিনসহ বিএনপি, জেএসডি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা জামায়াতে যোগদান করেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD