1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ীতে ব্যবসায়ী নেতা লিটনকে গুলি করে হত্যাচেষ্টা, বিচারের দাবিতে মানববন্ধন গণসংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির বিশাল র‍্যালি সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আবরার হত্যা মামলায় নতুন বিতর্ক: মোর্শেদের মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার আহ্বান দুই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের আপিল বিভাগে ২৪ নভেম্বর শুনানির অপেক্ষা, ব্যক্তিগত দায় নির্ধারণ ও সাক্ষ্যপ্রমাণের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন; ন্যায়বিচার নিশ্চিত করতে নিরপেক্ষ পর্যালোচনার দাবি সংহতি দিবসের সভায়-দেশ গঠনে জিয়ার দর্শনই সময়োপযোগী আসলাম চৌধুরী এফসিএ কসবায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে রণক্ষেত্র ছুটির দিনেও কাজ করছে আকিজ টেক্সটাইলের ৭ হাজার শ্রমিক! আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন ঈশানবালা চরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার সম্ভাবনা যাচাই কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় ইউনিয়ন ভোগডাঙ্গা ইউনিয়নের জামাতের প্রার্থী ঘোষণা। জামায়াতের আনন্দ মিছিল!! উজ্জীবিত তৃণমূল

অপরাধ দমনে সাহসিকতার স্বীকৃতি, পিপিএম পেলেন রাজবাড়ীর ডিবি ওসি, মফিজুল

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

অপরাধ দমনে সাহসিকতার স্বীকৃতি, পিপিএম পেলেন রাজবাড়ীর ডিবি ওসি, মফিজুল

স্টাফ রিপোর্টার:

সাহসিকতা, বীরত্বপূর্ণ কর্মকাণ্ড, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অপরাধ দমনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি), মো. মফিজুল ইসলাম।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে পদকপ্রাপ্ত পুলিশ সদস্যদের হাতে সম্মাননা তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

এর আগে গত সোমবার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে ২০২৫ সালের পুলিশ পদকপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) ক্যাটাগরিতে ৮ নম্বর ক্রমিকে স্থান পেয়েছেন রাজবাড়ী জেলা ডিবির ওসি মো. মফিজুল ইসলাম।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ থেকে ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য অবদান, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ চারটি ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক দেওয়া হয়েছে।
পদকের চারটি ক্যাটাগরি হলো—বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), বিপিএম-সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং পিপিএম-সেবা।

পুলিশ পরিদর্শক মো. মফিজুল ইসলাম রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখায় দায়িত্ব পালনকালে অপরাধ দমন, অস্ত্র উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত এবং বিভিন্ন অভিযান পরিচালনায় নেতৃত্ব দিয়েছেন।

পেশাগত দক্ষতা, সাহসিকতা, দায়িত্বশীলতা ও অপরাধ দমনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবেই তাকে রাষ্ট্রপতির পুলিশ পদকে ভূষিত করা হয়েছে।

পদকপ্রাপ্তির অনুভূতি জানিয়ে মো. মফিজুল ইসলাম বলেন, যেকোনো রাষ্ট্রীয় স্বীকৃতি কাজের প্রতি দায়িত্ববোধ ও উদ্দীপনা অনেক বাড়িয়ে দেয়। এ অর্জন রাজবাড়ী জেলা পুলিশের প্রতিটি সদস্যের। ভবিষ্যতে যেন আরও নিষ্ঠার সঙ্গে দেশের মানুষের সেবা করে যেতে পারি, সেজন্য সবার দোয়া প্রার্থী।

তার এ পদকপ্রাপ্তিতে রাজবাড়ী জেলা পুলিশের সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD