1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বকুল গ্রেপ্তার

  • প্রকাশিতঃ রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

 

জিএম মাকছুদুর রহমান, স্টাফ রিপোর্টার:

 

কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের তিনবারের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট হোসনে আরা বকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর বাগিচাগাঁও এলাকা থেকে তাঁকে আটক করা হয়। ​রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান। ​পুলিশ জানায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর হামলা এবং নির্যাতনের অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন এবং সম্প্রতি গোপনে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। ​কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার জানান, সরকারবিরোধী আন্দোলন ও নাশকতার পরিকল্পনার সুনির্দিষ্ট অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার তাঁকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ​উল্লেখ্য, ২০১৪ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আদর্শ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন হোসনে আরা বকুল। তিনি নিষিদ্ধ ঘোষিত আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন এবং কুমিল্লা সদর আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহার উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD