
পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১
মো. ফরিদ আহমেদ, পিরোজপুর
পিরোজপুর শহরের কাপড়িয়া পট্টি এলাকায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১৫০ পিস মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ। অভিযানে মো. সোহেল ফকির (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি রোড এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিবির একটি বিশেষ দল।
ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহাবুবুর রহমানের দিকনির্দেশনায় ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে সোহেল ফকিরকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১৫০ পিস মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ডিবি পুলিশ জানিয়েছে।