1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

গাইবান্ধায় জুয়ার আসরে ডিবির অভিযান ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আটক

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

গাইবান্ধায় জুয়ার আসরে ডিবির অভিযান
ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আটক

বিশেষ প্রতিনিধি গাইবান্ধা ও রংপুর জেলা।

গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বাসুদেবপুর এলাকায় পরিচালিত একটি জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলামকে (৪০) আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক আনারুল ইসলাম সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের পার্বতীপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেন দুলুর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, রামচন্দ্রপুর ইউনিয়নের বাসুদেবপুর এলাকার চিহ্নিত জুয়া পরিচালনাকারী সুজন ওরফে শাহ আলমের বাড়িতে দীর্ঘদিন ধরে অবৈধ জুয়ার আসর বসছিল। এমন তথ্যের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি দল সেখানে আকস্মিক অভিযান চালায়। এ সময় জুয়ার আসর থেকে আনারুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ইনচার্জ আব্দুল মোত্তালিব সরকার বলেন, “এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে অবৈধ জুয়ার কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। আইন অমান্যকারী ও অপরাধীদের ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না।”
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD