1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
রাজবাড়ী সদরে ১৯২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ; আরও বরাদ্দ চাইলেন ইউএনও, নিরুপমা রায় বগুড়া-নওগাঁ সড়কে বেপরোয়া বাসের তাণ্ডব: প্রাণ গেল ৬ জনের, হাসপাতালে ভর্তি ২০-২৫ জন পটিয়ায়-পর্যটক বাইকার গ্যাংয়ের ৬ সদস্য আটক, ১ লাখ ইয়াবাসহ ৫ মোটরসাইকেল জব্দ তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠানে রাজবাড়ী সদরের ইউএনও, নিরুপমা রায়; ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান রাজবাড়ী সদর ইউএনও, নিরুপমা রায়ের নেতৃত্বে শহীদ আব্দুল গণি শেখের কবরে শ্রদ্ধা নিবেদন নানা কর্মসূচিতে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত এনসিপি থেকে অব্যাহতিপ্রাপ্ত গাজী সালাউদ্দিন রাজশাহীতে শহীদ সাকিব আনজুমের কবর জিয়ারত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ৭২ ঘণ্টার আলটিমেটাম গোয়ালন্দে ইউএনও সাথী দাসের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল! ফ্যামিলি কার্ড শুমারির পরীক্ষায় অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ

শেরপুরের নকলায় সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩
  • ২৮৬ বার পঠিত

শেরপুরের নকলায় সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

মোঃআমিনুল ইসলাম শেরপুর প্রতিনিধি।

শেরপুরের নকলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “সার্বজনীন পেনশন স্কিম” সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ সভার অয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, জেলা পরিষদ সদস্য সানোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নুর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন- দেশ এখন ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হওয়ার পথে। তাই দেশের সকল নাগরিকেই স্মার্ট হতে হবে। আর এই কথা বিবেচনা করেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল নাগরিকের জন্য সার্বজনীন পেনশন স্কিম চালু করেছেন। একটু কষ্ট হবে হয়তো স্কিম গ্রহণকারীদের তবে, শেষ বয়সে এমন একটা সময় আসবে প্রতি মাসে সরকারি চাকরিজীবীদের মতো এর সুফল ভোগ করবেন সার্বজনীন পেনশনভোগীরাও।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণ, বীর মুক্তিযোদ্ধারাসহ বিভিন্ন সুধীজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পেনশন স্কিম সুবিধা নাগরিকদের দোর গোড়ায় পৌঁছাতে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত জানিয়ে এবং সাধারণ জনগণকে সচেতন করতে এ সভার আয়োজন করা হয়

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD