1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
বাউফলে সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা, (দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসংলগ্ন অডিও বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ায়) লাকসাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শোকজ জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে প্যানেল চেয়ারম্যান সালাহউদ্দিন রুহুল বরখাস্ত যৌতুকের দাবিতে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার: কারাগারে প্রেরণ বিদ্যুৎ ব্যবহার না করেও ৩ হাজার টাকার বিল, জানতে চাইলে সাংবাদিককে ডিজিএমের প্রশ্ন—সকালে কী খেয়েছেন? ‎ মাদকবিরোধী স্লোগানে মুখর শেরপুর, ডেঙ্গু ও বাল্যবিবাহ প্রতিরোধেও সচেতনতার ডাক মুরাদনগরে ২৯ লাখ টাকার ‘ভূতুড়ে’ প্রকল্পের অভিযোগ, চার মাসেও তদন্ত করেননি কর্মকর্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকার মালামাল জব্দ, আটক ১ দুমকিতে ৪ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ আটক তিন, জব্দ মাইক্রোবাস লক্ষ্মীপুরে প্রায় ১সপ্তাহ ধরে নলকূপ থেকে বের হচ্ছে আগুন ও পানি। জনমনে আতঙ্ক বিরাজ করছে।

দুমকিতে ব্র্যাকের ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার পঠিত

 

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:

 

পটুয়াখালীর দুমকিতে ব্র্যাকের শিক্ষা কর্মসূচির উদ্যোগে পরিচালিত ‘ভাসমান শিক্ষা তরী’ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। একই সাথে ব্র্যাকের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স কর্মসূচির পক্ষ থেকে মেধাবী ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

 

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সুইসগেট এলাকায় অবস্থানরত ব্র্যাকের শিক্ষা, বিজ্ঞান ও মূল্যবোধভিত্তিক ভাসমান শিক্ষা তরীর বিভিন্ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

দুপুর ১২টায় আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে ব্র্যাকের স্মার্ট স্টুডেন্ট ফাইন্যান্স কর্মসূচির পক্ষ থেকে ৩৫ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। উপকরণের মধ্যে ছিল একটি করে খাতা, কলম, জ্যামিতি বক্স, স্কেল ও ফাইল।

 

এসময় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা একাডেমিক সুপারভাইজার এ কে এম সফিকুল ইসলাম, আংগারিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিল্লুর রহমান সোহরাব, আংগারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বাবুল লস্কর, ব্র্যাকের পটুয়াখালী জেলা কোঅর্ডিনেটর মো. নেফাজ উদ্দীন, শাখা ব্যবস্থাপক (দাবি) মো. আবুল বাশার, কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার (এসএসএফ) গোবিন্দ মজুমদার এবং ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার মো. সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

পরিদর্শনকালে ইউএনও আব্দুল্লাহ খায়রু ইসলাম চৌধুরী ব্র্যাকের এই ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের মেধা ও মূল্যবোধ বিকাশে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD