1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

রাজশাহীতে ১২ ঘণ্টার মধ্যে ধর্ষণ মামলার প্রধান আসামি নয়ন গ্রেপ্তার

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো:

রাজশাহী নগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে একটি ধর্ষণ মামলার ১ নম্বর এজাহারনামীয় আসামি মোঃ রাহাদুজ্জামান নয়নকে (৩৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। মামলা রুজুর মাত্র ১২ ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাহাদুজ্জামান নয়ন রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার নতুন বিলশিমলা (হোন্ডিং-১২৩) এলাকার মোঃ আবদুর রশিদ রেন্টুর ছেলে।
এসআরবি-৫ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাদী মোছাঃ ঝর্ণা বেগম (৪০) বাদী হয়ে রাজপাড়া থানায় মোঃ রাহাদুজ্জামান নয়নসহ ৩ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভিকটিমের সাথে ১ নম্বর বিবাদী নয়নের পূর্বে প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে ভিকটিমের অন্যত্র বিবাহ ও তালাক সম্পন্ন হলে এফিডেভিট করার কথা বলে গত ১৫ জুলাই ২০২৬ তারিখে নয়ন ভিকটিমকে তার বাসায় নিয়ে যায় এবং রাত থেকে পরদিন ভোর পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে।

পরবর্তীতে গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নয়ন ও তার সহযোগীরা (২ ও ৩ নম্বর বিবাদী) ভিকটিমকে ডাসপুকুর এলাকার একটি ভাড়া বাসায় ডেকে নেয়। সেখানে তাকে জোরপূর্বক নেশাজাতীয় দ্রব্য খাইয়ে দিলে ভিকটিম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ফেরার পর ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে আসামিরা ভিকটিমকে পুনরায় উক্ত ভাড়া বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এ ঘটনায় বাদী রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করলে একটি ধর্ষণ মামলা (মামলা নং-২৬, তারিখ: ২১/০৯/২০২৬; ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১)/৩০ তৎসহ ৩২৩/৩২৮ দণ্ডবিধি) রুজু করা হয়।
মামলা রুজুর পর এসআরবি-৫, রাজশাহীর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ২:০৫ ঘটিকায় রাজপাড়া থানাধীন নিমতলা ঘোষমহল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে প্রধান আসামি রাহাদুজ্জামান নয়নকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি উক্ত ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা স্বীকার করেছে। তাকে সাধারণ ডায়েরি (জিডি) মূলে রাজপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD