1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

নওগাঁ জেলা পুলিশের স্পেশাল অভিযানে রানীনগর -আত্রাই -নাটোর আঞ্চলিক সড়কে ছিনতাই চক্রের অন্যতম দুই হোতা গ্রেফতার 

  • প্রকাশিতঃ সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

 

 

মান্দা (নওগাঁ) প্রতিনিধি : রবিউল হক 

 

 

গত ২০/৯/২৬ রাত আনুমানিক ৯.৩০ ঘটিকায় নওগাঁ জেলার গুরুত্বপূর্ণ রানীনগর-আত্রাই- নাটোর আঞ্চলিক সড়কের রানীনগর -আবাদপুকুর সড়কের বেলঘড়িয়া বাজার এলাকায় একটি ছিনতাই এর ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ছিনতাইকারী চক্র বেলঘড়িয়া গ্রামস্থ নবীর খান এর সেডের সামনে নির্জন ফাঁকা রাস্তায় প্রথমে একজন হাঁস ব্যবসায়ীকে পথ রোধ করে, দ্বিতীয়ত একজন ভ্যান চালককে এবং তৃতীয়ত দুটি মোটরসাইকেলে চারজন আরোহীকে ধারালো হাসুয়া এবং দেশীয় অস্ত্র নিয়ে পথচারীদের ভয়-ভীতি হত্যার হুমকি প্রদর্শন পূর্বক তাহাদের নিকট হইতে কয়েক হাজার টাকা ও ৬/৭ মোবাইল ফোন ছিনতাই করিয়া নিয়া যায়।

 

অজ্ঞাতনামা দস্যদের আঘাতে ভিকটিম হাবিবুর বাশার, সুজন, এরশাদ সোহেল এবং ফয়সাল সহ কয়েকজন পর্যায়ক্রমে আহত হয়। তারা দু একজন ভিকটিমকে তাহাদের পরিহিত কাপড় কেটে সেই কাপড় দ্বারা তাহাদের গাছের সাথে বাঁধিয়া রেখে চলিয়া যায়। সংবাদ পাওয়ার সাথে সাথেই রানীনগর থানা পুলিশ এবং নওগাঁ জেলা থেকে গোয়েন্দা পুলিশ ও স্পেশাল ফোর্স ঘটনাস্থলে প্রেরণ করা হয়। পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম আসামিদেরকে গ্রেফতার করার জন্য জেলা গোয়েন্দা শাখা রানীনগর থানা এবং আত্রাই থানার সমন্বয়ে চৌকস দল গঠন করেন।

 

১৮/১৯ দুইদিন সাক্ষ্য প্রমাণ তথ্যপ্রযুক্তি এবং ডাটা বিশ্লেষণ করে আসামিদেরকে সনাক্ত করা হয়। ২০ তারিখ সন্ধ্যা থেকে টানা ৪৮ ঘন্টা অফিসার ইনচার্জ রানীনগর থানার নেতৃত্বে নাটোর বগুড়া জয়পুরহাট এবং নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। টানা অভিযান চালিয়ে ফাইনালি ২০ সেপ্টেম্বর কুখ্যাত ডাকাত, ছিনতাইকারী আসামি ০১. মোঃ মনিরুল ইসলাম @ বাইরুল @বেলাল(৩৮), পিতা মোঃ আফসার আলী, সাং-চা বাগান কলোনি থানা- আদমদিঘী, জেলা- বগুড়া ; নতুন ডাকাত ও ছিনতাই কারী আসামি ০২. মোঃ নাহিদ হোসেন (২২), মোঃ শহিদুল মন্ডল, সং-রাজাপুর (ভূত রাজাপুর), থানা- রানীনগর, জেলা- নওগাঁ দলটি গ্রেফতার করা হয়।

 

ডাকাত ও ছিনতাইকারী বাইরুল এবং নাহিদ ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে তারা পুলিশের কাছে স্বীকার করে যে গত ১৭ তারিখ সন্ধ্যা রাতে এবং ভোররাতে তারা চারজন মিলে দুই দফায় রানীনগর আবাদ পুকুর রোডে কয়েকজন লোকের নিকট থেকে ছিনতাই করে। এছাড়াও তারা নওগাঁ নাটোর সড়কে বিভিন্ন সময় ছিনতাইর চেষ্টা করেছিল। নাহিদ তার অপরাধের কথা স্বীকার করে আজ বিকেলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। দস্যুদের নিকট থেকে ভিকটিমের একটি মোবাইলসহ কয়েকটি মোবাইল, ১ টি হাসুয়া, জব্দ করা হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD