1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামে দুর্বৃত্তকারীর ছুরির আঘাতে স্বামী নিহত স্ত্রী নিহত ও দুর্বৃত্তকারীকে আটক করেছে পুলিশ। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে কুড়িগ্রামে বিএনপির শোভাযাত্রা অনুষ্ঠিত। ব্যানারে জিয়াউর রহমানের ছবি না থাকায় চুয়াডাঙ্গায় জেলা প্রশাসনের অনুষ্ঠান বর্জন বিএনপির, ডিসিকে ‘মুজিববাদী আমলা’ আখ্যা ‎ ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন পঞ্চগড়ে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ: বাংলাদেশে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম হতে দেওয়া হবে না কুষ্টিয়া জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ভোলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, প্রীতিভোজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাণীনগরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুষ্টিয়া জেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত

রুহিয়ায় দীর্ঘ কয়েক বছর সংস্কার নেই, রামনাথ থেকে খুটাখালপাড়া রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ

  • প্রকাশিতঃ সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ বার পঠিত

 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি, বিশ্বনাথ বর্মন 

 

ঠাকুরগাঁওয়ের নবগঠিত রুহিয়া উপজেলার রামনাথ হাটের এমপি মোড় এলাকা থেকে খুটাখালী-পলাশ বাংলা বাজার পর্যন্ত সড়কের বেহাল দশা দেখা দিয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ। কোথাও কোথাও উঠে গেছে পিচ ও পাথরের ঢালাই, আবার সড়কের দুই পাশ ভেঙে সরু হয়ে গেছে চলাচলের পথ। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও যানবাহন চালকেরা।

 

স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর ধরে সড়কটির তেমন কোনো সংস্কার না হওয়ায় দিন দিন এর অবস্থা খারাপ হচ্ছে। বিশেষ করে এমপি মোড় থেকে কালীবাড়ি এলাকা পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রাতের বেলায় এসব গর্তে পড়ে দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে।

এ সড়কটি খুটাখালপাড়া-পলাশ বাংলা বাজার ও আশপাশের কয়েকটি এলাকার মানুষের রুহিয়া ও রামনাথ হাটে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ। পলাশ বাংলা থেকে রামনাথ বাজারে তুলনামূলক কম সময়ে পৌঁছাতে স্থানীয়রা এ সড়কটি ব্যবহার করেন। পাশাপাশি সড়কের পাশে রয়েছে ৫নং রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদ এবং কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। ইউনিয়ন পরিষদে বিভিন্ন সেবা নিতে প্রতিদিন শত শত মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করেন।

 

সরেজমিনে দেখা যায়, এমপি মোড় থেকে কালীবাড়ি পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে পিচের আস্তরণ উঠে গেছে। কোথাও বড় বড় খানাখন্দ, আবার কোথাও সড়কের দুই পাশ ভেঙে পড়েছে। সড়কটি এমনিতেই সরু হওয়ায় বিপরীত দিক থেকে যানবাহন এলে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

 

স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন বলেন, “আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে রামনাথ বাজারে দোকান করতে যাই। আমার বাড়ির সামনের রাস্তাটির অবস্থা খুবই খারাপ। প্রতিদিন চলাচলে সমস্যা হয়। বিশেষ করে রাতে খানাখন্দের কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে। দ্রুত রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।”

কালীবাড়ি এলাকার বাসিন্দা মির্জা শামীম বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার হয়নি। বিভিন্ন জায়গায় পিচ উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে অনেক মানুষ চলাচল করেন। কৃষিকাজসহ বিভিন্ন প্রয়োজনে এটি আমাদের প্রধান সড়ক। তাই দ্রুত সংস্কারের দাবি জানাই।

একজন নবম শ্রেণির শিক্ষার্থী বলেন, “রাস্তায় অনেক খানাখন্দ থাকায় বিদ্যালয়ে যেতে আমাদের সমস্যা হয়। সাইকেল চালাতেও কষ্ট হয়। দ্রুত রাস্তাটি সংস্কার করা হলে আমাদের জন্য খুব উপকার হবে।”

স্থানীয় কয়েকজন অটোচালক জানান, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কটির অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। এভাবে চলতে থাকলে অল্পদিনের মধ্যে এই সড়কে যানবাহন চলাচলও কঠিন হয়ে পড়বে। খানাখন্দের কারণে যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

 

এ বিষয়ে রুহিয়া উপজেলা এলজিইডি প্রকৌশলী মাবুদ হোসেন বলেন, “পলাশ বাংলা বাজার থেকে এমপি মোড় রামনাথ হাট পর্যন্ত সড়কটি আমাদের প্রকল্পের আওতায় প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা ইতোমধ্যে সড়কটি পরিদর্শন করে এর বর্তমান অবস্থা দেখেছি। প্রকল্পের অনুমোদন পাওয়া গেলে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সড়কটির সংস্কারকাজের জন্য টেন্ডার আহ্বান করা হবে।”

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD