1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

রাজশাহীতে ৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে এসআরবি-৫

  • প্রকাশিতঃ সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

 

রাজশাহী ব্যুরো 

 

রাজশাহী মহানগরীর শাহমখদুম থানাধীন খানকা শরীফ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৫ (এসআরবি-৫) এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি)।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, এসআরবি-৫ নিয়মিত অভিযানের অংশ হিসেবে অস্ত্র, মাদক, ছিনতাইকারী ও সংঘবদ্ধ অপরাধীদের বিরুদ্ধে সতর্ক অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত ১২:১৫ ঘটিকায় (০০:১৫ ঘটিকা) গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি, এসআরবি-৫ রাজশাহীর একটি আভিযানিক দল নিশ্চিত হয় যে, শাহমখদুম থানাধীন বাস টার্মিনাল হতে খানকা শরীফগামী পাকা রাস্তা সংলগ্ন জেনেক মোঃ মতিন (৫৫)-এর চা দোকানের ২০০ গজ পূর্ব পাশে একটি নতুন নির্মাণাধীন আবাসিক এলাকায় পিস্তলের গুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে।

​প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে সেখানে সাদা পলিথিনে মোড়ানো একটি ‘স্টার’ সিগারেট কোম্পানির প্যাকেটের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ০৪ (চার) রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক উদ্ধারকৃত গুলি আলামত হিসেবে জব্দ করা হয়।

​উদ্ধারকৃত আলামতসমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে অপরাধ দমনে এসআরবি-৫ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD