1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

নেশার টাকা জোগাতে মাদকের সাথে সংযুক্ত এক বাবা নিজ মেয়েকে বিক্রির চেষ্টা

  • প্রকাশিতঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

 

 

চট্টগ্রাম ব্যুরো প্রধান 

 

 

 

চট্টগ্রামে নেশার টাকা জোগাতে গিয়ে মাদকাসক্ত এক বাবা নিজের ২০ মাস বয়সী কন্যাশিশুকে বিক্রি চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেছে সদরঘাট থানা পুলিশ।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে সদরঘাট থানা এলাকায় এ ঘটনা ঘটেছে। পরে জাতীয় জরুরি (৯৯৯) নম্বরে ফোন করে বিষয়টি পুলিশকে জানান শিশুর মা সীমা (২৬)। তিনি কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেয়াবাদ এলাকার মৃত বাচ্চু মিয়ার মেয়ে।

 

বর্তমানে সদরঘাট থানাধীন পানির ট্যাংকি এলাকার বাচ্চু মিয়ার বাসায় থাকেন।

 

সীমার অভিযোগ, তাঁর স্বামী লোকমান হোসেন সাগর (২৭) মাদকাসক্ত। তিনি ২০ মাস বয়সী মেয়ে ফাতেমা আক্তারকে মাদক সেবনের টাকা জোগাড় করার জন্য বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে বাসা থেকে নিয়ে বের হন।

 

খবর পাওয়ার পর সদরঘাট থানার মোবাইল টহল ডিউটির স্পেশাল-২৪ (নৈশ) কর্মকর্তা ও সঙ্গীয় পুলিশ সদস্যরা শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টা ধরে বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর সদরঘাট থানাধীন পশ্চিম মাদারবাড়ি এলাকার যুগী চাঁদ মসজিদ লেইন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা শিশু ফাতেমা আক্তারকে তার মায়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

 

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, শিশুটিকে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে পুলিশ তাৎক্ষণিকভাবে তৎপর হয়। থানার মোবাইল টহল দলের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পশ্চিম মাদারবাড়ি এলাকার যুগী চাঁদ মসজিদ লেইন থেকে শিশুটিকে উদ্ধার করেন। শিশুটিকে তার মায়ের কাছে নিরাপদে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তির বিষয়ে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD