1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

চারঘাটে ৮৮০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিতঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

 

 

রাজশাহী ব্যুরো

 

রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আল হেলাল (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী। এ সময় তার কাছ থেকে মাদক ব্যবসায় ব্যবহৃত দুটি সিমকার্ড ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এসআরবি-৫, রাজশাহী সূত্রে জানা যায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে এসআরবি-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস অপারেশন দল চারঘাট থানাধীন মোক্তারপুর গ্রামে অভিযান চালায়। এ সময় আল হেলালের বসতবাড়ির উত্তর পাশের শয়নকক্ষে তল্লাশি চালানো হয়।

অভিযানকালে কক্ষের দেয়ালে টানানো একটি টেলিভিশন (স্যামসাং মনিটর) এর পেছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসায় ব্যবহারের অভিযোগে দুটি সিমকার্ড ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তার আল হেলাল মোক্তারপুর গ্রামের মোঃ রুহুল আমিনের ছেলে।

এসআরবি সূত্রের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল হেলাল দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ইয়াবা সংগ্রহ করে চারঘাটসহ আশপাশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে তিনি বিক্রির উদ্দেশ্যে ইয়াবাগুলো নিজের হেফাজতে রাখার কথাও স্বীকার করেছেন বলে জানায় এসআরবি।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে রাজশাহীর চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি চারঘাট থানার মামলা নম্বর-১৭, তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৬।

মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-৫, রাজশাহী।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD