1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

শ্রীবরদীতে পাচারের সময় ২৫ বস্তা সরকারি ইউরিয়া সার জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

  • প্রকাশিতঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

 

 

মোঃ মাকসুদুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

 

শেরপুরের শ্রীবরদীতে সরকারি মূল্যের ইউরিয়া সার অবৈধভাবে পাচারের অভিযোগে ২৫ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় দুটি প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ঝগড়ারচর বাজার এলাকার মেসার্স সারোয়ার জাহান অনিক ট্রেডার্স থেকে ১৫ বস্তা এবং চঞ্চল এন্টারপ্রাইজ থেকে ১০ বস্তাসহ মোট ২৫ বস্তা ইউরিয়া সার একটি বটবটি গাড়িতে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন সারসহ গাড়িচালক ও ক্রেতাদের আটক করেন। পরে বিষয়টি প্রশাসনকে জানানো হলে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

 

আটক ক্রেতারা জানান, তারা কুড়িগ্রামের রৌমারী উপজেলার জাদুরচর ইউনিয়নের সায়দাবাজ এলাকার কৃষক। নিজেদের নির্ধারিত ডিলার পয়েন্টে সার না পাওয়ায় তারা শেরপুরের ঝগড়ারচর বাজার থেকে সার সংগ্রহ করেন। সরকারি নির্ধারিত মূল্য প্রতি বস্তা ১ হাজার ৩৫০ টাকা হলেও তারা প্রতি বস্তা ১ হাজার ৪৫০ টাকা দরে সার কিনেছেন বলে জানান তারা।

 

পরে মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স সারোয়ার জাহান অনিক ট্রেডার্সকে ১৫ হাজার টাকা এবং চঞ্চল এন্টারপ্রাইজকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পাচারের অভিযোগে জব্দ করা ২৫ বস্তা ইউরিয়া সার উপজেলা কৃষি কর্মকর্তার তত্ত্বাবধানে নেওয়া হয়।

 

মোবাইল কোর্ট পরিচালনা করেন শ্রীবরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসিব-উল-আহসান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ ও শ্রীবরদী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

এদিকে, ভেলুয়া ইউনিয়নে নতুন সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তিতে ব্যবসায়ী মুরাদুজ্জামান ও তার জামাতা সারোয়ার জাহান অনিক আবেদন করেছেন বলে স্থানীয়দের দাবি। সার ডিলার নিয়োগের আগেই সরকারি সার বিক্রির ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। ভবিষ্যতে তারা ডিলারশিপ পেলে সার বিতরণে অনিয়ম বা সিন্ডিকেটের আশঙ্কা রয়েছে বলেও কেউ কেউ মন্তব্য করেছেন।

 

তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রতিবেদনে যুক্ত করা হবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD