1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

নেত্রকোণায় জাতীয় নিরাপদ সড়ক দিবস – ২০২৩ পালিত। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ২০৬ বার পঠিত

নেত্রকোণায় জাতীয় নিরাপদ সড়ক দিবস – ২০২৩ পালিত

শহীদুল ইসলাম রুবেল,
নেত্রকোণা জেলা প্রতিনিধি :

“আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যে নেত্রকোণায় পালিত হলো জাতীয় নিরাপদ সড়ক দিবস – ২০২৩। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ রবিবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ এ দিবসের আয়োজন করে।

দিবসটি উপলক্ষে আলোচনা সভাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আশিক নুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহেব আলী পাঠান, পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম খান, নেত্রকোণা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল নূর সালেহী, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) নেত্রকোণা সার্কেল সহকারী পরিচালক কেশব কুমার দাস, জেলা প্রেসক্লাব সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা এডভোকেট হাবিবুর রহমানসহ অন্যান্যরা।

আলোচনা সভায় বক্তারা, মোটরযান মালিক, চালক, যাত্রী ও পথচারীদের প্রতি আলাদা আলাদা দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে মোটরযান চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স, নিয়োগপত্র, ও হালনাগাদ কাগজপত্র ছাড়া গাড়ি না চালানো, ট্রাফিক আইন, ট্রাফিক সাইন এবং ট্রাফিক পুলিশের নির্দেশ মেনে চলা, গতিসীমা লঙ্ঘন, পণ্য পরিবহন এক্সেল লোড সীমা মেনে চলা, ওভার টেকিং নিষিদ্ধ এলাকা, রাস্তার বাঁক ও সরু ব্রিজে ওভারটেকিং না করা, নেশাজাতীয় দ্রব্য সেবন করে এবং ঘুম ঘুম ভাব হলে গাড়ি না চালানো, সিট বেল্ট বাঁধা ব্যতিত মোটরযান না চালানোর আহবান জানান।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD