1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
রন আরাদকে খুঁজতে ইরানি জেনারেল অপহরণ, নির্যাতনের পর হত্যার অভিযোগ মোসাদের বিরুদ্ধে সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা অগ্রণী ব্যাংক পিএলসি-এর মালিকানাধীন আর্থিক প্রতিষ্ঠান অগ্রণী এসএমই ফাইন্যান্স পিএলসি রাজবাড়ী শাখার আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত গোয়ালন্দ পৌরসভায় ড্রেন নির্মানে অনিয়মের অভিযোগ। রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা পরিবারের বলছে আত্মহত্যা তবে সহপাঠীদের দাবি ইচ্ছাকৃত ভাবে হত্যা হয়েছে মাওয়াকে বগুড়ার মোকামতলায় নতুন পৌরসভা ও থানার অনুমোদন, প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে হাজার হাজার মানুষের আনন্দ মিছিল ফুলবাড়ীয়ার কেশরগঞ্জে ঝুঁকিপূর্ণ সেতু, দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত এলাকাবাসী বাগেরহাট জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি সূজন মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ দুলারহাট থানা পুলিশের বিশেষ অভিযানে ৫২৫ (পাঁচশত পঁচিশ) গ্রাম গাঁজাসহ ০১ জন গ্রেফতার

পা দিয়ে ময়দা মাখিয়ে পোড়া তেলে ভাজা হতো চানাচুর, জরিমানা ৩ লাখ

  • প্রকাশিতঃ সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পঠিত

 

মোঃ আব্দুল আলীম, জেলা প্রতিনিধি, বগুড়াঃ

বগুড়ায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে চানাচুর তৈরির অপরাধে ডলার চানাচুর অ্যান্ড সেমাই কারখানাকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর চেলোপাড়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকের নির্দেশনায় দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত শহরের চেলোপাড়া এলাকায় ওই কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহজালাল।
অভিযানে দেখা যায়, কারখানাটিতে পা দিয়ে মাড়িয়ে চানাচুরের জন্য ময়দার ডো প্রস্তুত করা হচ্ছে। এমনকি চানাচুরে মসলাও মাখানো হচ্ছিল ময়লা মেঝেতে পা দিয়ে চেপে চেপে। তাছাড়া দীর্ঘদিনের পুরোনো পোড়া তেল ও অননুমোদিত ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহার করে ভাজা হচ্ছিল চানাচুর।
নোংরা মেঝেতে যত্রতত্র ময়লা ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থাতেই প্রস্তুতকৃত খাদ্য সংরক্ষণ করা হচ্ছিল। কারখানার খাদ্যকর্মীরা ন্যূনতম কোনো স্বাস্থ্যবিধি মানছিলেন না। প্রতিষ্ঠানটি নিজেদের অপরাধ স্বীকার করে। পরে এসব অনিয়মের কারণে তিন লাখ টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করে প্রতিষ্ঠানটি।

এ বিষয়ে বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল বলেন, অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতের জন্য সরকারের সব আইন ও স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ খাদ্য তৈরির কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD