1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

পরিচয় মেলেনি নারীর মরদেহর উদ্ধারের ৩ দিনেও, হয়নি দাফন

  • প্রকাশিতঃ শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পঠিত

 

 

জেলা প্রতিনিধি,রাজবাড়ী কৃষ্ণ কুমার সরকার: 

 

 

রাজবাড়ীতে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের তিন দিন পেরিয়ে গেলেও পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। এমতাবস্থায় শনিবার বেলা ১১টা পর্যন্ত মরদেহের দাফনও হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে জেলার সদর উপজেলাধীন কোলারহাট-নিমতলা সড়কের বড়নুরপুর এলাকার রাস্তার পাশ থেকে অজ্ঞাত এক নারীর (২৯) মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।

 

শনিবার বেলা ১১টা পর্যন্ত উদ্ধার হওয়া ওই নারীর মরদেহ রাজবাড়ী মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, নিহতের পরনে ছিল নীল বোরকা ও গোলাপি রঙের পায়জামা। স্থানীয়দের ধারণা, হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

রাজবাড়ী সদর থানার ওসি উত্তম কুমার ঘোষ বলেন, অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

 

থানা পুলিশের পাশাপাশি মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) কাজ শুরু করেছে। আমরা কোলারহাট থেকে নিমতলা সড়কের বিভিন্ন স্থানের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করছি।

তিনি জানান, নিহতের মরদেহ রাজবাড়ীর মর্গে রাখা হয়েছে। মরদেহ শনিবার বেলা ১১টা পর্যন্ত দাফন হয়নি বলে জানান এই কর্মকর্তা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD