1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

ফরিদপুরে বাড়ছে সন্দেহভাজন হাম রোগী, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩২

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩ বার পঠিত

 

 

শাহীন আলম ফরিদপুর প্রতিনিধি:

 

ফরিদপুরে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলার দুটি হাসপাতালে নতুন করে ৩২ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত জেলায় সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৭ জনে।

 

তবে গত এক দিনে হামজনিত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চলতি বছরে এ পর্যন্ত ফরিদপুরে হামজনিত মৃত্যুর সংখ্যা ২১ জন।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় উপজেলা পর্যায়ে নতুন করে কোনো সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়নি। তবে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১১ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২১ জন রোগী ভর্তি হয়েছেন।

 

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, উপজেলাগুলোর মধ্যে আলফাডাঙ্গায় ২৮ জন, বোয়ালমারীতে ২৫ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন।

 

এদিকে, বছরের শুরু থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ফরিদপুর জেনারেল হাসপাতালে ১ হাজার ৫৪৪ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৫৮১ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন।

 

স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতালে ভর্তি হওয়া ৩২ জনের মধ্যে ফরিদপুর জেলার বিভিন্ন এলাকার ২১ জন এবং অন্য জেলার ১১ জন রয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ৪৮ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

 

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সন্দেহভাজন হাম আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। শিশুদের হামসহ বিভিন্ন সংক্রামক রোগ থেকে নিরাপদ রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি কারও মধ্যে রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজন হলে আক্রান্ত ব্যক্তিকে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD