1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী

বান্দরবানে শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া, কৃষক-নারীদের মাঝে উপকরণ বিতরণ

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

 

মোহাম্মদ আলমগীর বান্দরবান প্রতিনিধি:

 

বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান

বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী, কৃষকদের মাঝে পাওয়ার টিলার এবং নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট অফিসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

 

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন, কৃষিখাতের অগ্রগতি এবং নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের উন্নয়নমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রযুক্তিনির্ভর শিক্ষা উপকরণ, কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়াতে আধুনিক যন্ত্রপাতি এবং নারীদের কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা বাড়াতে সেলাই মেশিনসহ প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমা, এনডিসি, পিএসসি।

 

অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, কৃষক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD