1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহীতে ঝটিকা মিছিল, রাজিবসহ গ্রেপ্তার ৪ বাউফলে সড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা, (দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসংলগ্ন অডিও বক্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়ায়) লাকসাম ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শোকজ জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে প্যানেল চেয়ারম্যান সালাহউদ্দিন রুহুল বরখাস্ত যৌতুকের দাবিতে হত্যার চেষ্টার অভিযোগে স্বামী গ্রেপ্তার: কারাগারে প্রেরণ বিদ্যুৎ ব্যবহার না করেও ৩ হাজার টাকার বিল, জানতে চাইলে সাংবাদিককে ডিজিএমের প্রশ্ন—সকালে কী খেয়েছেন? ‎ মাদকবিরোধী স্লোগানে মুখর শেরপুর, ডেঙ্গু ও বাল্যবিবাহ প্রতিরোধেও সচেতনতার ডাক মুরাদনগরে ২৯ লাখ টাকার ‘ভূতুড়ে’ প্রকল্পের অভিযোগ, চার মাসেও তদন্ত করেননি কর্মকর্তা যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১২ লাখ ৩২ হাজার ৭৯০ টাকার মালামাল জব্দ, আটক ১ দুমকিতে ৪ কেজি ২৫ গ্রাম গাঁজাসহ আটক তিন, জব্দ মাইক্রোবাস

জাতীয় কবি নজরুল বর্ষ উদযাপন !

  • প্রকাশিতঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পঠিত

সুশান্ত মালাকার দুপচাঁচিয়া প্রতিনিধিঃ

 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিকর্মকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে কবি নজরুল বর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষে দুপচাঁচিয়ায় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

৩১ আগস্ট সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে এবং সিনিয়র সহকারী শিক্ষক সুদেব কুন্ডুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া -৩ আদমদীঘি দুপচাঁচিয়া এলাকার স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার।

 

সংসদ সদস্য বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহের কবি নন, তিনি সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও ভালোবাসার কবি। তাঁর সাহিত্য ও আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। নজরুলের অসাম্প্রদায়িক ও মানবিক চেতনা ধারণ করে বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। এসময় তিনি আরও বলেন, নজরুলের কবিতা, গান ও সাহিত্যকর্ম বাঙালি জাতির সাংস্কৃতিক ও সামাজিক চেতনাকে সমৃদ্ধ করেছে। তাই নজরুল বর্ষ উদযাপনের মাধ্যমে শিক্ষার্থীদের তাঁর জীবন ও কর্ম সম্পর্কে জানার সুযোগ তৈরি হবে।

 

এতে আমন্ত্রিত অতিথি বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তাজমিলুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন , দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।

 

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD