1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

কমলনগরে হামলার অভিযোগের পর যুবকের মৃত্যু

  • প্রকাশিতঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পঠিত

 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

 

 

লক্ষ্মীপুরের কমলনগরে হামলায় আহত হওয়ার পর গিয়াস উদ্দিন (৪০) নামে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার সঙ্গে হাজিরহাট ইউনিয়ন বিএনপির এক নেতার দোকানের কর্মচারীর সম্পৃক্ততার অভিযোগ করেছেন স্বজনরা।

রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রুহুল আমিন ব্যাপারী বাড়িতে নিজ বাড়িতে গিয়াস উদ্দিনের মৃত্যু হয়। তিনি ওই বাড়ির মৃত রুহুল আমিনের ছোট ছেলে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে পূর্বের বিরোধের জেরে একই এলাকার ইসমাইল হোসেনের সঙ্গে গিয়াস উদ্দিনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইসমাইল তাকে মারধর ও আছাড় দেন বলে অভিযোগ রয়েছে। এতে গিয়াস অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়ভাবে তাকে চিকিৎসা দেওয়া হয়।

পরদিন রোববার রাতে নিজ বাড়িতে গিয়াস উদ্দিনের মৃত্যু হয়।

নিহতের স্বজন ও স্থানীয়দের দাবি, অভিযুক্ত ইসমাইল হাজিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ফরহাদ হোসেনের দোকানের কর্মচারী।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু ছায়েদ দোলন বলেন, “গিয়াস আমার ভাগিনা। সে দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। তবে ইসমাইল তাকে কয়েকটি আছাড় দিয়েছে বলে শুনেছি। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি।”

এদিকে, হামলার ঘটনার সঙ্গে গিয়াস উদ্দিনের মৃত্যুর সম্পর্ক রয়েছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, “গিয়াস উদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইসমাইল হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD