1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে মারধরের অভিযোগ

  • প্রকাশিতঃ রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৫৮ বার পঠিত

 

 

জেলা প্রতিনিধি, কৃষ্ণ কুমার সরকার 

 

 

রাজবাড়ীতে ব্যবসায়িক বিরোধের জেরে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানাকে প্রকাশ্যে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কাপড় বাজারে তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

 

জাকিয়া সুলতানা জানান, নিজের প্রতিষ্ঠানের এক কর্মচারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির কাছে দেওয়ার পর থেকেই তাকে ব্যবসা বন্ধের হুমকি দেওয়া হচ্ছিল। শনিবার দুপুরে রাজবাড়ী কাপড় বাজার এলাকায় কয়েকশ লোক তার দোকানে এসে তাকে লাঞ্ছিত করে বলে অভিযোগ করেন তিনি।

পরে পুলিশ তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর থানায় নিয়ে যায়।

তিনি আরও অভিযোগ করেন, থানায় নেওয়ার সময় রাস্তায় কয়েকজন যুবক তাকে লাথি মারেন। এর আগে গত ২৩ আগস্ট ওই কর্মচারীসহ ১৫ থেকে ২০ জন ব্যক্তি তার প্রতিষ্ঠানে গিয়ে হুমকি ও গালাগালি করেন বলেও দাবি করেন তিনি।

জাকিয়া সুলতানা ‘আস্থা পোশাক শিল্প’-এর মালিক।

 

তার দাবি, জেলার ২৬টি সাব-সেন্টারে প্রায় ৪ হাজার নারী শ্রমিক তার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। ঘটনার পর রাজবাড়ী কাপড় বাজারের দোকানটি বন্ধ হয়ে যাওয়ায় শ্রমিকদের মধ্যে চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।

নারী উদ্যেক্তা জাকিয়া সুলতানা বলেন, সম্প্রতি আমার দোকানের কর্মচারী বৃষ্টি আমার দোকানের হিসাব না দিয়ে অন্য দোকানে চলে যায়। বিষয়টি নিয়ে আমি রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির আহ্বায়কের কাছে অভিযোগ দায়ের করি।

 

গত ২৩ আগস্ট (রবিবার) বৃষ্টিসহ ভাড়া করা ১৫/২০ জন অজ্ঞাত লোকজন কাপড় বাজারের তৃতীয় তলায় আমার প্রতিষ্ঠানে এসে হুমকিসহ অকথ্য ভাষায় গালাগালি করে।

তবে এ বিষয়ে অভিযুক্ত কর্মচারী বৃষ্টির বক্তব্য পাওয়া যায়নি।

 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ বলেন, ব্যবসা সংক্রান্ত বিষয় নিয়ে বাজারের ব্যবসায়ীরা জাকিয়া সুলতানাকে ঘিরে ধরেছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে দুই পক্ষের মধ্যে বিষয়টি সমাধান হয়েছে বলে জানান তিনি।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD