
নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার ধামনপাড়াকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল।
শনিবার (২৯ আগস্ট) বিকালে উপজেলার ৫ নম্বর বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের ধামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ জিয়া স্মৃতি সংঘ আয়োজিত এক দিনের মেগা ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি সংঘের সভাপতি সুলতান মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম বুলবুল বলেন, “ধামনপাড়ার যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে ক্রীড়া অনুরাগীদের এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তরুণদের মাঠমুখী করতে নিয়মিত ক্রীড়া আয়োজনের পাশাপাশি সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
এ সময় তিনি ধামনপাড়াকে মাদকমুক্ত করতে সর্বাত্মকভাবে কাজ করার ঘোষণা দেন।
পরে ফুটবল ফাইনালে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সমজান আলী, নলডাঙ্গা উপজেলা বিনপির সদস্য লিয়াকত আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক পাপেল তালুকদার, ধমনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম তালুকদার, সহসভাপতি লুৎফর রহমান, ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গণি, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সেচ্ছাসেবী দলের দুলাল হোসেন, মহিলা দলের জুলেখা বেগম,বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, যুবদল নেতা জিল্লুর রহমান হাসিনুর, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ, প্রমুখ।
খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।