
বন্যপ্রাণী সংরক্ষণ ও জীববৈচিত্র রক্ষায় বিশেষ অবদানে জাতীয় পুরষ্কারপ্রাপ্ত
নলডাঙ্গার সাংবাদিক ফজলে রাব্বিকে সম্মাননা প্রদান
নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধি:
সাংবাদিক হিসেবে মানুষের পাশে থাকার পাশাপাশি জীববৈচিত্র্য,প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে কাজ করে চলেছেন নাটোরের নলডাঙ্গার সাংবাদিক মো.ফজলে রাব্বী। প্রকৃতির প্রতি ভালোবাসা ও পরিবেশ রক্ষায় তাঁর সচেতনতা এবং সামাজিক উদ্যোগ এলাকায় ইতিবাচক ভূমিকা রাখছে। তিনি-অর্জন করেছেন জাতীয় পদক।
জনসেবা,সমাজকল্যাণ এবং জীববৈচিত্র্য ও প্রকৃতি সংরক্ষণে অবদানের স্বীকৃতিস্বরূপ নলডাঙ্গা উপজেলার সামাজিক সংগঠণ “পজেটিভ নলডাঙ্গার” পক্ষ থেকে তাঁকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার(২৮ আগষ্ট) বিকালে পজেটিভ নলডাঙ্গার আয়োজনে এই সংবর্ধনা এবং সম্মাননা প্রদান করা হয় ।
তাঁর এই মহৎ উদ্যোগ ও পরিবেশপ্রেম আগামী প্রজন্মকে প্রকৃতি রক্ষায় অনুপ্রাণিত করবে।