1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : unikbd :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আষাঢ়ের প্রথম দিনে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি রাজশাহীতে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান: ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা আরও জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত। মৎস্যখাতের উন্নয়নে বালিয়াকান্দিতে ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজের প্রশিক্ষণ কর্মসূচি। শ্যামলতা প্রথম বর্ষার ভালোবাসা  চট্টগ্রাম আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার। বর্ষার প্রথম দিন আজ । কালুখালীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, পুড়িয়ে ফেলার চেষ্টা

শরীয়তপুর ”জয় বাংলা এভিনিউ” এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। নয়া কণ্ঠ

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২৫৯ বার পঠিত

শরীয়তপুর ”জয় বাংলা এভিনিউ” এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী

নুর মোহাম্মদ নিরব ঃ শরীয়তপুরের নড়িয়ায় ১ হাজার ৪১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১০.২ কিলোমিটার বেড়িবাঁধ “জয় বাংলা এভিনিউ” এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল সোমবার (১৬ অক্টোবর) সকালে গণভবন থেকে পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮০টি সমাপ্ত প্রকল্পের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই বেড়িবাঁধটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

এ উদ্বোধন বিশেষভাবে উদযাপনের জন্য নড়িয়ার সাড়ে ৩০০ জন জেলে তাদের নৌকা বর্ণিল সাজিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মুলফৎগঞ্জ ঘাটে নদী রক্ষা বাঁধ ঘেঁষে নোঙর করে রাখা হয় নৌকাগুলো। নৌকাগুলো রঙ বেরঙের বেলুন, জাতীয় পতাকা, আওয়ামী লীগের দলীয় পতাকা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে সাজানো হয়। এসময় পদ্মাপাড়ে মানুষের ঢল নামে। হাজার হাজার মানুষ বাদ্য যন্ত্রের তালে তালে মিছিল নিয়ে অনুষ্ঠান স্থলে আসে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য, পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম এমপি, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, জেলা প্রশাসক মোহাম্মদ নিজাম উদ্দীন আহম্মেদ, পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমুখ।

অনুষ্ঠানে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, ৪ বছর আগেও নড়িয়ায় নদীভাঙন ছিল। হাজার হাজার মানুষ ভিটেমাটি হারা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বদৌলতে এখন আর নড়িয়ায় নদী ভাঙন নেই। ভাঙন কবলিত নড়িয়ায় এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। গত ৫০ বছরের ভাঙন রোধ হয়েছে বাঁধের কারণে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে বাঁধ নির্মাণ হয়েছে। এজন্য নড়িয়ার মানুষ প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD