1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
চবির জিইবি অ্যালামনাইয়ের আহ্বায়ক জুনায়েত, সদস্যসচিব সারোয়ার সিলেটে সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে আটক বিএসএফ সদস্য পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর

বিহারে গান বাজনার অনুষ্ঠানের মধ্যে ঢুকে ৫ জনকে পিষে মারল বাস

  • প্রকাশিতঃ শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পঠিত

বিহারে গান বাজনার অনুষ্ঠানের মধ্যে ঢুকে ৫ জনকে পিষে মারল বাস

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ ভারতের বিহারে সদ্যোজাতের দীর্ঘায়ু কামনায় ছট উৎসব। সেই উপলক্ষে আয়োজিত গানবাজনার অনুষ্ঠান দেখতে ভিড় উপচে পড়েছিল রাস্তার ধারে। সেই সময় হঠাৎ একটি বাস ভিড়ের মধ্যে ঢুকে পিষে মারল ৫ জনকে। বিহার রাজ্যের চম্পারণ জেলার ঘটনা। গুরুতর আহত আরও ৫ জন। শুক্রবার (২১ আগস্ট ) রাত ১১ টায় বেতিয়া- লৌরিয়া রাস্তায় বাসভারাইয়া ও পারাউটোলার মাঝে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ধর্মেন্দ্র দুবে নামে ব্যক্তির বাড়ির সামনে ছট উপলক্ষে জলসা হচ্ছিল। আশেপাশের গ্রামের অনেকে রাস্তার ধারে দাঁড়িয়ে জলসা দেখছিলেন। রাত ১১টায় গোরখপুর থেকে বেতিয়াগামী একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারেন। ঘটনাস্থলেই ২ জন গ্রামবাসীর মৃত্যু হয়। ৩ জন মারা যান স্থানীয় হাসপাতালে চিকিৎসারত অবস্থায়। আহত ৫ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পরে বাস চালিয়েই সেখান থেকে পালানোর চেষ্টা করেছিলেন চালক। চলেও গিয়েছিলেন কিছুদূরে। তারপরে রাস্তায় বাসটি দাঁড় করিয়ে রেখে তিনি পালিয়ে যান। বাসটি বাজেয়াপ্ত করা হয়েছে। চালকের সন্ধানে তল্লাশি চলছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD