1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

হালুয়াঘাটে পাচারের সময় ২টি বিরল লজ্জাবতী বানর উদ্ধার, পাচারকারী পলাতক

  • প্রকাশিতঃ শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পঠিত

হালুয়াঘাটে পাচারের সময় ২টি বিরল লজ্জাবতী বানর উদ্ধার, পাচারকারী পলাতক

ময়মনসিংহ জেলা প্রতিনিধি: অনিক কুমার পাল মৃন্ময়

ময়মনসিংহের হালুয়াঘাটে সীমান্ত এলাকা থেকে ঢাকায় পাচারের সময় বিলুপ্তপ্রায় প্রজাতির দুটি লজ্জাবতী বানর (স্লো লরিস) উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট (ডব্লিউসিসিইউ)। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে সঙ্গে থাকা বাজারের ব্যাগ ফেলে চম্পট দিয়েছে পাচারকারী চক্রের সদস্যরা।
শুক্রবার দুপুরে হালুয়াঘাট বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান চালানো হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে বিরল প্রজাতির বন্যপ্রাণী দুটি সংগ্রহ করে দূরপাল্লার বাসে ঢাকায় পাচারের চক্রান্ত করছিল একটি চক্র। গোপন সূত্রে সংবাদ পেয়ে ওয়াইল্ডলাইফ ক্রাইম কন্ট্রোল ইউনিটের একটি দল বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে। উপস্থিত টের পেয়ে পাচারকারীরা ভিড়ের সুবিধা নিয়ে পালিয়ে গেলেও তাদের ফেলে যাওয়া ব্যাগ থেকে লজ্জাবতী বানর দুটি জীবিত উদ্ধার করা হয়।আইইউসিএন (IUCN)-এর লাল তালিকাভুক্ত এই প্রাণী দুটি আন্তর্জাতিকভাবে চরম বিপন্ন হিসেবে চিহ্নিত। দেশে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী এটি একটি সংরক্ষিত প্রজাতি, যা ধরা বা পাচার করা জামিনঅযোগ্য অপরাধ।বন কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত বানর দুটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই তাদের উপযোগী কোনো সুরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলে অবমুক্ত করা হবে। একই সাথে ঘটনায় জড়িত পাচারকারীদের শনাক্তে পুলিশ ও বন বিভাগ যৌথভাবে কাজ করছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD