1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

বিহারে ঘাস কাটার সময় মহিলাকে ধর্ষণ করে খুন

  • প্রকাশিতঃ শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ২৯ বার পঠিত

 

সুজল চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের পশ্চিমবঙ্গের মালদহের হরিশ্চন্দ্রপুরে ঘাস কাটতে গিয়েছিলেন ২ মহিলা। সেই সময়েই তাঁদের ১ জনকে জোর করে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের পরে গলা কেটে খুন করার অভিযোগ উঠেছে। নির্যাতিতার সঙ্গী অন্য মহিলা বাঁধা দিতে গেলে তাঁকে ও হাঁসুয়ার কোপ মারা হয় বলে অভিযোগ।

 

অভিযুক্তের খোঁজে নেমেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ আগস্ট ) সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশ সূত্রে প্রকাশ, বুধবার (১৯ আগস্ট ) বিকালে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দৌলতনগর গ্রামের ২ মহিলা পশ্চিমবঙ্গ – বিহার সীমানা লাগোয়া বিহারের আমেদাবাদ থানার গোবিন্দপুর এলাকায় ঘাস কাটতে গিয়ে ছিলেন। অভিযোগ, সেখানেই এক অজ্ঞাত পরিচয় যুবক তাঁদের পথ আটকায়। ১ মহিলাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে অন্যজন বাধা দেন। তখন তাঁকে হাসুয়া দিয়ে কোপানো হয় বলে অভিযোগ।  সেই সুযোগে মহিলাকে কাশবনের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণের পরে খুন করা হয়। আহত মহিলা ততক্ষনে কোনও রকমে গ্রামে ফিরে ঘটনার কথা জানান। খবর পেয়ে গ্রামবাসীরা ঘটনাস্থলে গিয়ে ওই মহিলার দেহ দেখতে পান।

 

পরে হরিশ্চন্দ্রপুর ও আমেদাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।  বৃহস্পতিবার (২০ আগস্ট ) দুপুরে দৌলতনগরের বাসিন্দারা পশ্চিমবঙ্গ – বিহার রাজ্য সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। দোষীর ফাঁসির দাবিতে সরব হন বিক্ষোভকারীরা। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীর কঠোর শাস্তি হবে বলে আশ্বাস দিয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD