
পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা বিএনপি কার্যালয় থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে কেক কেটে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এরপর জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আনোয়ার হোসেন তাপসের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্যসচিব মো. মনিরুজ্জামান মানিক।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু। এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু, পঞ্চগড় জেলা জজ কোর্টের সাবেক জিপি এম এ বারিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
র্যালি ও আলোচনা সভায় জেলা বিএনপি, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তারা স্বেচ্ছাসেবক দলকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করার আহ্বান জানান।