1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ওলামাদলের বিক্ষোভ সমাবেশ দর্শনায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি, দুই সাবেক চেয়ারম্যানসহ যাত্রীদের মারধর ও লুটপাট গোমস্তাপুরে সংখ্যালঘু পরিবারের পাশে সাবেক এমপি আমিনুল ইসলামের প্রতিনিধিরা; দিলেন নিরাপত্তার আশ্বাস সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ছোঁয়া: ড্রোনে নজরদারি বাড়াচ্ছে ২৯ বিজিবি পটিয়ায় ২৫ কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ। মিরপুরে মিল্টনের কার্যালয়ে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর করা হলো ভবনের কাচ ও স্থাপনা মিরপুর-১২-তে শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া; ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সে বিসিডিএসের সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বগুড়ায় মানববন্ধন মুরাদনগরে নাশকতার পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ নেতা কামাল মুন্সি গ্রেফতার দেবিদ্বারে সাবেক ইউপি সদস্যের দোকান ভিটি দখলের অভিযোগ, সীমানা মাপতে গেলেই বাধা

নিষিদ্ধ সংগঠনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার অভিযোগ, পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পঠিত

নিষিদ্ধ সংগঠনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার অভিযোগ, পবিপ্রবির ৮ শিক্ষক-কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:-

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নিষিদ্ধ সংগঠনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার অভিযোগে ৮ শিক্ষক-কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৮ আগস্ট) রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত কারণ দর্শানো শিরোনামে অফিস আদেশে বলাহয় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে নাশকতা কার্যক্রমে উস্কানি প্রদানের অভিযোগে শিক্ষক-কর্মকর্তাদের কাজকে “গুরুদণ্ডমূলক অপরাধ” হিসেবে আখ্যায়িত করা হয়। কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ০৭ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়।

অভিযুক্তরা হলেন- প্রফেসর ড. মো: জুয়েল হাওলাদার, ডেপুটি রেজিস্ট্রার নাঈম কাওসার, তানজিলুর রহমান, মো: ওয়াজ কুরনি, ফিরোজ আলম, সহকারী রেজিস্ট্রার আসমা আক্তার সেতু, মোঃ শামীম খান ও সেকশন অফিসার আরিফুর রহমান পিয়েল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে আমাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD