1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

ধামইরহাটে আমবাগান থেকে অগ্নিদগ্ধ গৃহবধূর লাশ উদ্ধার

  • প্রকাশিতঃ বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

ধামইরহাটে আমবাগান থেকে অগ্নিদগ্ধ গৃহবধূর লাশ উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে একটি আম বাগান থেকে অগ্নিদগ্ধ এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের তালপুকুর নামক এলাকার একটি আমবাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহটি উদ্ধারের সময় পাশে পরিত্যাক্ত অবস্থায় একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। পরিচয়পত্রে তার নাম ছিল মোসা. মেরিনা। তিনি ধামইরহাট উপজেলার খেলনা ইউনিয়নের দিঘিপাড়া গ্রামের হাসানের স্ত্রী। পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের সরকার পাড়া গ্রামের দোজ মুহাম্মদের মেয়ে বলে জানা গেছে।

আগ্রাদ্বীগুন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিউল আলম বাবু বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বিকালে ওই আমবাগানে তার লাশ দেখতে পান স্থানীয় কয়েকজন বাসিন্দা। পরে থানা পুলিশকে খবর দিলে পরবর্তীতে পুলিশ সেখানে পৌঁছে আগুনে পোড়া লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ জানায় এমন মর্মান্তিক ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও ঘটনার সাথে জড়িতদের শনাক্তে তদন্ত চলমান রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD