1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক, পুলিশের কাছে হস্তান্তর দেবিদ্বারে মাদকবিরোধী অভিযান, দুই মাদকসেবীর কারাদণ্ড মোবাইল কোর্টের অভিযানে একজনকে ৬ মাস ও অপরজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার: পুলিশের অভিযানে উদ্ধার ১৯৫ পিচ ইয়াবা কুড়িগ্রামের ফুলবাড়ীতে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ওলামাদলের বিক্ষোভ সমাবেশ দর্শনায় সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি, দুই সাবেক চেয়ারম্যানসহ যাত্রীদের মারধর ও লুটপাট গোমস্তাপুরে সংখ্যালঘু পরিবারের পাশে সাবেক এমপি আমিনুল ইসলামের প্রতিনিধিরা; দিলেন নিরাপত্তার আশ্বাস সীমান্ত নিরাপত্তায় আধুনিক প্রযুক্তির ছোঁয়া: ড্রোনে নজরদারি বাড়াচ্ছে ২৯ বিজিবি পটিয়ায় ২৫ কৃষককে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ। মিরপুরে মিল্টনের কার্যালয়ে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর করা হলো ভবনের কাচ ও স্থাপনা মিরপুর-১২-তে শ্রমিক-পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া; ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর

শেরপুরে ব্রিজের মুখ ভরাট করে ইউপি সদস্যের বাড়ি ও মৎস্য প্রজেক্ট নির্মাণ: জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে শত শত কৃষকের কলার বাগান

  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৬৯ বার পঠিত

শেরপুরে ব্রিজের মুখ ভরাট করে ইউপি সদস্যের বাড়ি ও মৎস্য প্রজেক্ট নির্মাণ: জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে শত শত কৃষকের কলার বাগান

মোঃ রমজান আলী, শেরপুর:

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের বন্ধ ধাতুয়া এলাকায় ব্রিজ-কালভার্টের মুখ ভরাট করে বাড়ি ও মৎস্য প্রজেক্ট নির্মাণের অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এর ফলে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় এলাকার শত শত কৃষকের কলার আবাদ ও উৎপাদিত ফসল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় ব্রিজ ও কালভার্টের সামনের অংশ ভরাট করে বাড়িঘর নির্মাণ ও বাঁধ দেওয়ায় বৃষ্টির পানি নিষ্কাশনের সমস্ত পথ বন্ধ হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ এলাকাবাসী ও কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে এখানকার প্রতিটি কৃষকের কলার আবাদ সম্পূর্ণ নষ্ট হয়ে লাখ লাখ টাকার লোকসান গুনতে হবে। বিশেষ করে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে যারা কলার বাগান করেছেন, এই ফসল নষ্ট হলে তাদের পথে বসার উপক্রম হবে।

অভিযোগের বিষয়ে ভেলুয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সরোয়ার দাবি করেন, পানি চলাচলের ওই জায়গাটি তাদের নিজেদের মালিকানাধীন। দীর্ঘদিন পানি না থাকায় জায়গাটি খালি পড়েছিল, তাই প্রয়োজনে সেটি ভরাট করে তিনি বাড়ি নির্মাণ করেছেন।

এদিকে কৃষকদের দুর্ভোগ ও ক্ষয়ক্ষতির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিজ মনিষা আহমেদ এবং ভেলুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল করিম। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষতিগ্রস্ত কৃষকদের এই সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধানের আশ্বাস দেন।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD