
চুয়াডাঙ্গায় এডিপির বরাদ্দকৃত সাইকেলে বিতরণকালে এমপির নাম নিয়ে বিতর্ক।
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) চতুর্থ কিস্তির অতিরিক্ত বরাদ্দের অর্থে শিক্ষাপ্রতিষ্ঠানে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী এবং অসহায় প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।
তবে বিতরণের আগে সরকারি অর্থে কেনা প্রতিটি বাইসাইকেলে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের নামে স্টিকার লাগানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।রোববার (১৬ আগস্ট) দুপুরের দিকে আলমডাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণের ঠিক আগে সাইকেলগুলোতে লাগানো স্টিকার উপস্থিত সবার নজরে আসে। স্টিকারে লেখা ছিল, ‘শিক্ষা সহায়তা উপহার, এডিপির অর্থায়নে, সৌজন্যে মাসুদ পারভেজ, মাননীয় সংসদ সদস্য-৭৯, চুয়াডাঙ্গা-১।’