1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার মহাসড়কে কুবি’র বাসে অগ্নিসংযোগের চেষ্টা, চালকের বিচক্ষণতায় রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী বোচাগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন, বাইসাইকেল বিতরণ। চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন চাঁদপুরে হেলমেট পরে শাহ মাহমুদপুর পরিষদে অগ্নিসংযোগ আন্ত: ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে পবিপ্রবি’র ১৮ জন খেলোয়াড় দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

নেছারাবাদে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির তৃতীয় দিনে ২৩০টি গাছ রোপণ

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত

নেছারাবাদে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচির তৃতীয় দিনে ২৩০টি গাছ রোপণ
‎
‎নেছারাবাদ প্রতিনিধি :
‎
‎পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে পিরোজপুরের নেছারাবাদে পূবালী ব্যাংক পিএলসি, মিয়ারহাট শাখার উদ্যোগে চলমান বৃক্ষরোপণ কর্মসূচির তৃতীয় দিনে ২৩০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়েছে।
‎
‎রবিবার (১৬ আগস্ট ২০২৬) দিনব্যাপী উপজেলার বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়, উড়িবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়, বিন্না নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা এবং জিলবাড়ি ঈদগাহ ময়দানে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
‎
‎বৃক্ষরোপণ কর্মসূচির সার্বিক পরিচালনা করেন পূবালী ব্যাংক পিএলসি, মিয়ারহাট শাখার ব্যবস্থাপক মুঃ মোজাফফর হোসেন।
‎এ সময় বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং এলাকার সুশীল সমাজের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরাও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে গাছের চারা রোপণ ও পরিচর্যায় অংশ নেয়।
‎
‎রোপনকৃত গাছগুলোর মধ্যে উল্লেখযোগ্য – আম, জাম, নারিকেল, সুপারি, আমলকি, রামবুটান, জাম্বুরা, লটকন, লিচু, জলপাই, ছবেদা, লেবু, মালটা, নাকুচুয়া, সুজা, অর্জুন, নিম।
‎
‎কর্মসূচিতে ব্যাংকের ব্যবস্থাপক মোজাফফর হোসেন বলেন, গাছ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না; এটি মানুষের জীবনধারণের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, মাটির ক্ষয়রোধ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নির্মল ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারে। তাই শুধু গাছ লাগালেই হবে না, লাগানো গাছগুলোকে নিয়মিত পরিচর্যা করে বাঁচিয়ে তোলার দায়িত্বও নিতে হবে।
‎
‎বক্তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব, অন্যদিকে ভবিষ্যতে এসব গাছ মানুষের নানাভাবে উপকারে আসবে। পরিবেশ রক্ষায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
‎
‎পূবালী ব্যাংক পিএলসি, মিয়ারহাট শাখার এ উদ্যোগকে স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাদের প্রত্যাশা, এ ধরনের পরিবেশবান্ধব কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং নেছারাবাদকে আরও সবুজ ও বাসযোগ্য করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‎

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD