1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার মহাসড়কে কুবি’র বাসে অগ্নিসংযোগের চেষ্টা, চালকের বিচক্ষণতায় রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী বোচাগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন, বাইসাইকেল বিতরণ। চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন চাঁদপুরে হেলমেট পরে শাহ মাহমুদপুর পরিষদে অগ্নিসংযোগ আন্ত: ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে পবিপ্রবি’র ১৮ জন খেলোয়াড় দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

রাজবাড়ী পাংশার বনগ্রাম বাজারে ৩‌টি জু‌য়েলা‌রিসহ ৪ দোকা‌নে দুধর্ষ ডাকাতি

  • প্রকাশিতঃ সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পঠিত

রাজবাড়ী পাংশার বনগ্রাম বাজারে ৩‌টি জু‌য়েলা‌রিসহ ৪ দোকা‌নে দুধর্ষ ডাকাতি

 

স্টাফ রিপোর্টার
কৃষ্ণ কুমার সরকার

 

সোমবার (১৭ আগস্ট) রাত ৩টা থেকে ৪টার মধ্যে বাজারটির রফিক উদ্দিন শপিং কমপ্লেক্সে ৩টি জুয়েলারি ও ১টি ওষুধের দোকানে এ ঘটনা‌টি ঘ‌টে।

স্থানীয় ও দোকান মালিকদের সূত্রে জানা গেছে, গভীর রাতে ৮ থেকে ১০ জনের একদল অজ্ঞাতনামা মুখোশধারী ডাকাত মার্কেটে হানা দেয়। তারা প্রথমে মার্কেটের নৈশপ্রহরী কালু ও জাকিরকে জিম্মি করে হাত ও মুখ বেঁধে ফেলে। পরবর্তীতে ৪টি দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে ব্যাপক লুটপাট চালায়।

এ সময় তালা কে‌টে গ্যারান্টি জুয়েলার্সের মালিক শ্যামল কুমার মজুমদারের দোকান থেকে দেড় ভরি স্বর্ণ ( আনুমানিক মূল্য ৩ লাখ টাকা), ৬৫ ভরি রুপা (মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা) ও ৭০টি নাকফুল (মূল্য ১ লাখ টাকা) সহ সর্বমোট ৬ লাখ ৬০ হাজার, সুস্মিতা জুয়েলার্সের মালিক পংকজ বিশ্বাসের দোকান থেকে ৮ আনা স্বর্ণ ( আনুমানিক মূল্য ১ লাখ টাকা), ২৯ ভরি রুপা (মূল্য ৮০ হাজার টাকা) ও ২০টি নাকফুল (মূল্য ৩৫ হাজার টাকা) সহ মোট ২ লাখ ১৫ হাজার ও লক্ষ্মী জুয়েলার্সের মালিক কৃষ্ণপদ বিশ্বাসের দোকান থেকে দেড় ভরি স্বর্ণ (মূল্য ৩ লাখ টাকা) ও ২০০ ভরি রুপা (মূল্য ৮ লাখ টাকা) সহ মোট ১১ লাখ টাকার স্বর্ণা অলংকার এবং রাহুল ফার্মেসীর মালিক রাহুল পালের ওষুধের দোকানের তালা কেটে ক্যাশ বাক্স ভেঙে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে কেটে পড়ে ডাকাত দল। সব মিলিয়ে ৪টি দোকান থেকে মোট ২১ লাখ ২৫ হাজার টাকার স্বর্ণালংকার, রুপা ও নগদ অর্থ লুট করে নিয়ে গেছে সংঘবদ্ধ ডাকাত দলটি।

এদি‌কে ঘটনার পর থেকে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

লক্ষ্মী জুয়েলার্সের মালিক কৃষ্ণপদ বিশ্বাস জানান, ভো‌রে একজন ফোন ক‌রে জানায় তার দোকা‌নে ডাকা‌তি হ‌য়েছে। প‌রে এসে দে‌খেন সব নি‌য়ে গে‌ছে। দোকা‌নে দেড় ভ‌রি স্বর্ণ ও ২৮০ ভ‌রি রুপা ছিল। বাজা‌রের তিন জন নাইটগার্ড ছিল। বাজা‌রের একপা‌শে থাকায় একজন এ বিষয় কিছুই টের পাই নাই। অন‌্য দুজনের হাত পা বেঁ‌ধে বাজার থে‌কে প্রায় আধা কি‌লোমিটার দুরে মা‌ঠের ম‌ধ্যে নি‌য়ে ফে‌লে রে‌খে ছিল ডাকাত দল।

পাংশা মডেল থানার ওসি শেখ মাঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পাংশা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখন পর্যন্ত এ বিষ‌য়ে কেউ অভিযোগ করে নাই। এবং কোন গ্রেফতারও নাই। অভিযোগ দিতে বলা হ‌য়ে‌ছে। পুলিশ এ বিষয় নি‌য়ে কাজ কর‌ছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD