1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার মহাসড়কে কুবি’র বাসে অগ্নিসংযোগের চেষ্টা, চালকের বিচক্ষণতায় রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী বোচাগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন, বাইসাইকেল বিতরণ। চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন চাঁদপুরে হেলমেট পরে শাহ মাহমুদপুর পরিষদে অগ্নিসংযোগ আন্ত: ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে পবিপ্রবি’র ১৮ জন খেলোয়াড় দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

পরিত্যক্ত অবস্থায় দুইটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানাধীন পশ্চিম বালিয়া শান্তিমোড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুইটি তাজা ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেন।

পুলিশ সূত্রে জানা যায়, ১৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে কাশিয়াডাঙ্গা থানাধীন পশ্চিম বালিয়া শান্তিমোড় এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের দক্ষিণ পাশে স্থানীয় বাসিন্দা মোঃ মনিরুল ইসলাম সজিবের বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় দুইটি তাজা ককটেল সদৃশ্য বস্তু দেখতে পাওয়া যায়।

খবর পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখে। পরবর্তীতে সকাল সাড়ে ৮টার দিকে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরহাদ আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা এবং সিটিটিসি বিভাগের বোমা নিষ্ক্রিয়কারী দল (Bomb Disposal Unit), আরএমপি, রাজশাহী ঘটনাস্থলে উপস্থিত হন।

বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা পরিত্যক্ত অবস্থায় থাকা দুইটি ককটেল সদৃশ্য বস্তু উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেন। পরে সংগৃহীত আলামত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD