1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
চাঁদপুর শহরে ফ্ল্যাট বাসায় বৃদ্ধার হাত বাঁধা মরদেহ উদ্ধার মহেশপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহীর পুঠিয়ায় বিএনপির মোটরসাইকেল শোডাউন, নাশকতা প্রতিরোধের ঘোষণা বগুড়ার গাবতলীতে বাঁশের বেড়া দিয়ে রাস্তা অবরোধ, দুর্ভোগে ৯-১০টি পরিবার মহাসড়কে কুবি’র বাসে অগ্নিসংযোগের চেষ্টা, চালকের বিচক্ষণতায় রক্ষা পেলেন ৭০ শিক্ষার্থী বোচাগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে শিক্ষা বৃত্তি, সেলাই মেশিন, বাইসাইকেল বিতরণ। চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন চাঁদপুরে হেলমেট পরে শাহ মাহমুদপুর পরিষদে অগ্নিসংযোগ আন্ত: ফুটবল টুর্নামেন্টে অংশ নেবে পবিপ্রবি’র ১৮ জন খেলোয়াড় দেশব্যাপী আওয়ামী লীগের ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ভূঞাপুরে বিএনপির বিক্ষোভ মিছিল

পঞ্চগড়ে জাতীয় মৎস্য পক্ষ শুরু, মাছের ঘাটতি দূর করার ঘোষণা প্রতিমন্ত্রীর

  • প্রকাশিতঃ রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ১৬ বার পঠিত

পঞ্চগড়ে জাতীয় মৎস্য পক্ষ শুরু, মাছের ঘাটতি দূর করার ঘোষণা প্রতিমন্ত্রীর

পঞ্চগড় জেলা প্রতিনিধি | সঞ্জু বনিক সৌরভ
পঞ্চগড় | ১৬ আগস্ট ২০২৬
‘রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে রোববার সকালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
সকালে পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পঞ্চগড়ে বর্তমানে প্রায় চার মেট্রিক টন মাছের ঘাটতি রয়েছে। আগামী মৎস্য পক্ষের আগেই এই ঘাটতি পূরণ করে জেলাকে মাছ উৎপাদনে উদ্বৃত্ত জেলায় পরিণত করতে সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তিনি মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক ও পরিকল্পিতভাবে মৎস্য চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও জেলা মৎস্য কর্মকর্তা ড. কে. এম. আবদুল হালিম। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মৎস্য চাষি ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় কয়েকজন সফল মৎস্য চাষিকে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD