1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

রাজশাহী মহানগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৭ বার পঠিত

 

মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় এক অনার্স পড়ুয়া ছাত্রীকে ইভটিজিং, যৌন হয়রানি, ভয়ভীতি ও হুমকি প্রদানের অভিযোগে কিশোর গ্যাংয়ের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানা পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিওটি আরএমপির সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয়ের নজরে আসার পর তাঁর নির্দেশনায় ১ ঘণ্টার মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে বোয়ালিয়া থানার কালুমিস্ত্রির মোড় এলাকার মোঃ এবাদতের ছেলে মোঃ শাহানুর (২০), মোঃ জিয়াদের ছেলে মোঃ রিয়াজন (২০), মোঃ বাবুর ছেলে মোঃ বান্টি হাসান (১৯) এবং মোঃ এনামুল হকের ছেলে মোঃ তাসিন লাবিব (১৯)-সহ অজ্ঞাতনামা কয়েকজন আসামি বাদী ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্ন সময়ে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল।

গত ২ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা কালুমিস্ত্রির মোড় এলাকায় বাদীর ভাড়া বাসার সামনে এসে ওই অনার্স পড়ুয়া ছাত্রীকে বিভিন্নভাবে যৌন হয়রানি, ভয়ভীতি ও হুমকি প্রদান করে বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তারা অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গির মাধ্যমে তাঁকে হয়রানি করে এবং রাজশাহীতে পড়াশোনা ও অবস্থান করতে না দেওয়ার হুমকি দেয়।

এরই ধারাবাহিকতায় আজ ১৪ আগস্ট ২০২৬ তারিখ বোয়ালিয়া থানায় একটি মামলা রুজু হয়। মামলার পর বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ অভিযান পরিচালনা করে একই থানার কালুমিস্ত্রির মোড় এলাকা থেকে মোঃ বাবুর ছেলে মোঃ বান্টি হাসান (১৮), মোঃ জিয়াদের ছেলে মোঃ রিয়াজন (২০) এবং মোঃ এনামুল হকের ছেলে মোঃ তাসিন লাবিব (১৯)-কে গ্রেপ্তার করে।

এ ঘটনায় জড়িত অন্যান্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে বোয়ালিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কিশোর গ্যাং, ইভটিজিং, যৌন হয়রানি, ভয়ভীতি প্রদর্শনসহ যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর। মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আরএমপির তৎপরতা অব্যাহত থাকবে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD