1. sheikhrobirobi008@gmail.com : dailynayakontho :
  2. reporter3@dailynayakontho.com : nayakantho3941 :
  3. nayakontho@gmail.com : nayakontho :
  4. sheikh85@gmail.com : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. admin@dailynayakontho.com : unikbd :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সড়ক দুর্ঘটনায় নিহত নাঈমের দাফন সম্পন্ন চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক শক্তি আহ্বান কমিটি ঘোষণা গোয়াইনঘাটের বিছানাকান্দি সীমান্তে এক বিএসএফ বিজিবির হাতে আটক দুপচাঁচিয়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা গ্রেফতার নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার; পদে পুনর্বহাল অপরাধমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান সদর ইউএনওর নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ডুমুরিয়ায় বাস-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত, আহত পথচারী দুপচাঁচিয়ায় গ্রেফতার ৩ ভ্রাম্যমাণ আদালতে জেল- জরিমানা

নাটোরের গুরুদাসপুরে সেচ মোটর ও চুরির সরঞ্জামসহ ৩ চোর সদস্য আটক

  • প্রকাশিতঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পঠিত

 

মোঃ মেহেদী হাসান, নাটোর জেলা প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে সেচ মোটর, মোটর চুরির বিভিন্ন যন্ত্রাংশ ও চায়নিজ কুড়ালসহ কথিত চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে গুরুদাসপুর থানা পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ থেকে গুরুদাসপুরে আসার পথে কাছিকাটা টোলপ্লাজা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—গুরুদাসপুর উপজেলার পাটপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে রানা আহমেদ, বিন্যাবাড়ী বাজার এলাকার জরিপ উদ্দিনের ছেলে জসিম এবং নারিনাড়ী ভাঙা মসজিদ এলাকার মজিদ আলীর ছেলে মিজান আলী।

পুলিশ জানায়, পিকআপযোগে সিরাজগঞ্জ থেকে গুরুদাসপুরে আসার সময় কাছিকাটা টোলপ্লাজা এলাকায় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি সেচ মোটর, মোটর চুরির বিভিন্ন যন্ত্রাংশ ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, আটক রানা এলাকায় একটি চোর চক্র গড়ে তুলেছেন। রানা ও তার সহযোগীরা মাঠের শ্যালো ইঞ্জিন, গরু ও পুকুরের মাছসহ বিভিন্ন জিনিস চুরির সঙ্গে জড়িত বলে দাবি করেন তারা। স্থানীয় কয়েকজনের দাবি, আগেও রানার বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

এদিকে গুরুদাসপুরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন সেচ মোটর চুরির ঘটনায় আটক ব্যক্তিদের সম্পৃক্ততা থাকতে পারে বলে স্থানীয়দের সন্দেহ। তাদের জিজ্ঞাসাবাদ করা হলে মোটর চুরির সঙ্গে জড়িত আরও তথ্য এবং চক্রের অন্য সদস্যদের বিষয়ে তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন তারা।

তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
গুরুদাসপুর থানার ওসি (তদন্ত) এসএম রিয়াজুর হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিন যুবককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD